#955247
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)
প্রকাশের তারিখ
November 24, 2026
দাবিকৃত
৳১১.৯৯ কোটি টাকা
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
পঞ্চগড়
দেশ: Bangladesh
Incident Description
পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ি থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত ইউনি ব্লক ও সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে দুদক সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি দল।
জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ১১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার ১৯২ টাকা ব্যয়ে তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে সিপাইপাড়া ইউনিয়নের হাজিপাড়া পর্যন্ত ৬ হাজার ২১০ মিটার ইউনি ব্লক সড়ক নির্মাণ কাজ চলছে। মিজানুর রহমানের এক ঠিকাদার কাজটি সরকারি দরপত্রে এলজিইপি-লটারিতে নির্বাচিত হয়ে নির্মাণ কার্যাদেশ পান। পরবর্তীতে তিনি ঠাকুরগাঁওয়ের তানিয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. আব্দুস সামাদ অধীনে কাজটি বাস্তবায়ন করছেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে বালুর সঙ্গে মেশানো হচ্ছে মাটি ও নিম্নমানের ইট। বিষয়টি সরেজমিনে গেলে রাস্তার সাব-বেইজে বালুর পরিবর্তে মেশানো হচ্ছে মাটি। সাব-বেইজে অর্ধেক খোয়া আর অর্ধেক বালু দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া সাব গ্রেডেও বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে বলে দেখা যায়।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.