Criminal Officer
← Back to Verified Records
#929109 ✓ Verified & Published
❌ Not Refunded

ওসি জনাব মেহেদী হাসান

Published Date November 24, 2026

Accountability Demanded

৳0

Status: refused

Geographical Location

Jashore (Jessore)

Country: Bangladesh

Incident Description

চৌগাছা থানার নতুন ওসি "জনাব মেহেদী হাসান"- এর নির্দেশে কতিপয় ০৫/০৬ জন পুলিশ সদস্য কর্তৃক গতকাল গভীর রাত ১১:১০ মিনিটে নিজ বাসায় হেনস্থার শিকার। এবং পরবর্তীতে আজ সকাল বেলা ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপার, যশোর বরাবর অভিযোগপত্র দাখিল।

#গতকাল ২২/১১/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ১১:১০ মিনিটে চৌগাছা থানার অফিসার-ইন-চার্জ জনাব মেহেদী হাসানের নেতৃত্বে ৫-৬ জন পুলিশ সদস্য আমার বাসায় এসে প্রথমে তাদের পরিচয় প্রদান না করিয়া বলিলেন যে, "আমাদের সাথে যেতে হবে থানায় এই রাতে।" আমি পরিচয় জিজ্ঞাসা করার পর তারা পরিচয় প্রদান করিল যে তারা চৌগাছা থানা থেকে ওসি স্যারের কথামতো এসেছেন। আমি তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ৯৯৯- এ কল করে বিষয়টি জানালাম। তারা ওসি স্যারের সাথে কথা বলতে বললেন আমাকে। ওসি স্যারকে ফোন দেওয়ার পর তিনি আমাকে বললেন যে, "আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, আমাকে এখনই গ্রেফতার করে থানায় নিয়ে যেতে হবে।" আমি ওসি স্যার কে বললাম যে আমার বিরুদ্ধে যদি কোনো ওয়ারেন্ট থেকেই থাকে, তাহলে সেটা আমাকে দেখান তারপর আমি যাব আপনাদের সাথে। আমি একজন বাংলাদেশের বৈধ নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যাক্তি। তিনি বললেন চলে আসেন আমার ফোর্স এর সাথে অত কথা বলার দরকার নেই যা বলার থানায় এসে বলবেন। আমি ওসি স্যার কে বললাম এত রাতে আপনার কথামতো কাগজপত্র না দেখানো ছড়া আমি থানায় যেতে পারি না। তারপর তিনি বললেন আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ আছে, আসেন একসাথে বসে কথা বলে মিটমাট করে নিই। আমি বললাম থানা থেকে নোটিশ ছাড়া আমি এভাবে আপনার কথামতো যেতে পারি না। তারপর তিনি তার ফোর্সকে আমাকে যেভাবে হোক থানায় নিয়ে যেতে বললেন। আমি ঘরের দরজা বন্ধ রেখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান- কে ফোন কলে বিষয়টি অবহিত করলাম। তারপর, জনাব মোঃ সাখাওয়াত হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর- কে বিষয়টি ফোনের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম, তখন পুলিশের ০২ জন সদস্য আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল এবং বসার কলাপসিক্যাল গেটে ও বেলকনি দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছিল এবং তাতে অনবরত লাথি মারছিল (ভিডিও সহ প্রমান) আমি নিরাপত্তাহীনতার ভয়ে শঙ্কিত হয়ে কচি করে গেট খুলি নাই। পুলিশ সদস্যদের বললাম যা কথা হবে আগামীকাল সকাল বেলা হবে। এটা অত্র অঞ্চলের এটি একটি ভদ্রলোকের বাড়ি, ভদ্র হয়ে কথা বললে ভাল হবে বিষয়টি। আমি এত রাতে আপনাদের সাথে কোনভাবেই যাব না। দেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না। আমি একজন সরকারি চাকরিজীবী, আপনারা আমাকে এভাবে হেনস্তা করতে পারেন না। তারপর, আমি পুলিশ সুপার, যশোর মহোদয়ের (০১৩২০-১৪৩১০০) ফোন নম্বরে তিনবার কল করি কিন্তু পরবর্তীতে সেটি রিসিভ হয়নি। উক্ত ঘটনা সম্পর্কে বাড়ির পাশের প্রতিবেশীরা নিজ চোখে দেখেছেন এবং শুনেছেন। আমাকে গভীর রাতে বাসায় এসে বিনা ওয়ারেন্টি এভাবে কেন হেনস্থা করা হলো তার উপযুক্ত বিচার দাবি।

Evidence Files (1)

🖼️ Image Evidence Size: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

Share This Verified Case

Help expose corruption by sharing this record with your network.