Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#914773 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা যুগ্ম কমিশনার

প্রকাশের তারিখ November 24, 2026

দাবিকৃত

৳৬ কোটি টাকা

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

ঢাকা

দেশ: Bangladesh

Incident Description

খাটের নিচে টাকার কার্টন, কাস্টমস কর্মকর্তা এনামুল-লিপির নামে ৬ কোটি টাকার প্লট — দলিলে মাত্র ২৫ লাখ। ২০১৫ সালের দিকে এক কিশোরী গৃহকর্মী ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে রাখা একটি কার্টন ফেলে দেন। ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। ওই বাসায় থাকতেন কাস্টমস ক্যাডার কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তার স্বামী জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম রহমান। গৃহকর্মীর বর্ণনায়, বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। এই ঘটনার সূত্র ধরে কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়ে। অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না করেই তা ধামাচাপা দেওয়া হয়। এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১১ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত। তার বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে আগারগাঁও এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন ও তাদের স্বজনদের নামে পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে জমি, প্লট ও ফ্ল্যাটসহ বিপুল সম্পদ গড়ে উঠেছে। ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া অন্য কোনো জমি ছিল না। ২০১৫ সালে পূর্বাচলে লিপি ও তার ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয় ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। ২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিলে লিপি আরেকটি প্লট কেনেন। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। অথচ দলিলে দেখানো হয়েছে ২১ লাখ টাকা। বরগুনা শহরে এনামুল ২৬ শতাংশ জমি নিয়েছেন। সেখানে দলিল মূল্যই আছে ১ কোটি ৩০ লাখ টাকা। বর্তমান দাম প্রায় ৫ কোটি টাকা। একই বছর পূর্বাচলে এনামুল ও স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা। ২০১৪ সালে এনামুলের মা খাদিজা বেগমের নামে বরগুনায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। নথি অনুযায়ী, দলিল দুটিতে মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা। সম্পদের উৎস আড়াল করতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে বিপুল আয়ের দাবি সামনে আনা হয়। এনামুলের দাবি ছিল, তার বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। ২০২৪ সালের ৬ মে দুদক মাদারীপুর থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু প্রয়োজনীয় নথির পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়। এমনকি প্রতিবেদনে ১৪ একর জমিতে খামার থাকার কথা উল্লেখ করেন এই কর্মকর্তা। সরেজমিন অনুসন্ধানে খামারটির অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ওই জমিতে কিছু ফলের গাছ রয়েছে। মৎস্য কর্মকর্তা মো. মহসীন এ বিষয়ে কথা বলতে রাজি হননি। লিপির স্বামী আসলাম রহমান নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার দাবি, স্ত্রীর করা মিথ্যা যৌতুকের মামলায় তিনি সাড়ে ১৪ মাস জেলে ছিলেন। মামলাটি এখনো বিচারাধীন। আসলাম রহমানের দাবি, তিনি কখনো ঘুষ নেননি। কিন্তু স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর সংসারে অশান্তি শুরু হয়। তার দাবি, বড় ভাই এনামুল হকের ইশারায় তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন তিনি। দুই সন্তানের মুখও দেখতে পারছেন না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুগ্ম কমিশনার এনামুল হক বলেন, আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে। আয়ের উৎস জায়েজ করতে নিজের পিতাকে ভুয়া মৎস্যচাষি সাজিয়েছেন, এমন অভিযোগের প্রশ্ন করা হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে বারবার চেষ্টা করেও লিপির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। আমাদের সোর্স বলছে শত কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (1)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।