#890358
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)
প্রকাশের তারিখ
November 26, 2026
দাবিকৃত
৳০
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
ঢাকা
দেশ: Bangladesh
Incident Description
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চলতি দায়িত্ব বণ্টন নিয়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতাকে পাশ কাটিয়ে তৃতীয় শ্রেণির কর্মচারীদের প্রথম শ্রেণির কর্মকর্তার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি অদক্ষ শ্রমিক ও ইলেকট্রিশিয়ানদেরও দেওয়া হয়েছে উচ্চতর গ্রেডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব।
অভিযোগ রয়েছে, এসব পদে দায়িত্ব পেতে কর্মচারীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। যারা অর্থ দিতে পেরেছেন, তারাই পেয়েছেন পছন্দের পদ। আর অর্থ দিতে না পারায় অনেক জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মচারী দায়িত্ব পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিএসসিসির ২০ জনের বেশি তৃতীয় শ্রেণির কর্মচারীকে নবম গ্রেডের উপকর কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তাঁদের অনেকের মূল পদ ১৪তম গ্রেডের। এ নিয়ে বিতর্কের মুখে ইতোমধ্যে ১৪টি আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নগর ভবনে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্য
চলতি দায়িত্ব ও পদায়ন নিয়ে অনিয়মের অভিযোগের পাশাপাশি নগর ভবনে কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে আলাদা একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্প্রে ম্যান শরীফ হোসেন বোলা, ক্লিনার মো. আলমগীর ও নিরাপত্তা প্রহরী মো. মানিকের বিরুদ্ধে সহকর্মীদের হুমকি-ধমকি ও মারধরের অভিযোগ করেছেন একাধিক কর্মচারী।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার ট্যাগ দিয়ে সহকর্মীদের বদলির ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। সম্প্রতি তাঁদের কথিত অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কয়েকটি বদলির আদেশ বাতিল করা হয়। এরপর থেকে সংশ্লিষ্টদের দৌরাত্ম্য আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনের ভেতরে এক স্যাম্পল সংগ্রহকারীকে মারধর করে সেখানে আসতে নিষেধ করার অভিযোগ উঠেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারার পর নিরাপত্তা প্রহরী মানিক ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চান বলে জানা গেছে।
এ ছাড়া কথিত সিন্ডিকেটের সদস্যরা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ব্যবহার করে কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী ভয়ে তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অদক্ষ শ্রমিকও গুরুত্বপূর্ণ পদে
৪৭ নম্বর ওয়ার্ডের অদক্ষ শ্রমিক তৌহিদুল ইসলামকে মার্কেট সেলের কার্যসহকারী এবং অঞ্চল-১-এর অদক্ষ শ্রমিক মো. রাসেলকে অঞ্চল-৭-এর প্রকৌশল বিভাগের কার্যসহকারী পদে দায়িত্ব দেওয়া হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও ইলেকট্রিশিয়ান ও অফিস সহকারীকে দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ছয়জন ইলেকট্রিশিয়ান ও কার্যসহকারীকে উপসহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
জ্যেষ্ঠদের ডিঙিয়ে পদায়নের উদ্যোগ
পরিচ্ছন্নতা বিভাগেও জ্যেষ্ঠতা উপেক্ষার অভিযোগ উঠেছে। অন্তত পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাশ কাটিয়ে রাশেদুর রহমান রাসেলকে উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে চলতি বা অতিরিক্ত দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পদোন্নতি পাওয়ার পর অল্প সময়ের ব্যবধানে তাঁকে একাধিক উচ্চতর পদে দায়িত্ব দেওয়া নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
নীতিমালা লঙ্ঘনের অভিযোগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ‘শূন্য পদে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা’ অনুযায়ী, দায়িত্ব প্রদানের ক্ষেত্রে যোগ্যতা, জ্যেষ্ঠতা, কর্মদক্ষতা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনার বিধান রয়েছে। কিন্তু ডিএসসিসিতে এসব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির (ডিপিসি) সভা ছাড়াই একাধিক আদেশ জারির অভিযোগও রয়েছে। কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চলতি দায়িত্ব প্রদানের বিষয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। সংস্থাটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলী মনসুরও বলেছেন, এ ধরনের কোনো সভায় তাঁকে ডাকা হয়নি।
কর্তৃপক্ষের বক্তব্যঃ
ডিএসসিসির সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, প্রশাসকের দপ্তর ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনের ভিত্তিতে আদেশ জারি করা হয়। অভিযোগ পাওয়ার পর কয়েকটি বিতর্কিত আদেশ বাতিল করা হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে নিয়মকানুন অনুসরণ করার কথা। বিষয়টি যাচাই-বাছাই করে কয়েকটি আদেশ বাতিল করা হয়েছে। শিগগির নিয়োগ কমিটি গঠন করে সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসকের সহকারী একান্ত সচিব ফারুকুল ইসলাম সেলিম তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, চলতি দায়িত্ব প্রদানের বিষয়টি সচিব দপ্তরের কাজ এবং নিয়ম মেনেই দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন,
নিয়ম বহির্ভূতভাবে কাউকে দায়িত্ব দেওয়ার সুনির্দিষ্ট তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তার সিন্ডিকেট গুলো বলছে সরাসরি টাকার ৭০% কমিশন প্রশাসক নিজে পেয়ে থাকেন এবং উনি প্রধানমন্ত্রীর দপ্তরে ৫০% কমিশন দিয়ে থাকেন তাই জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে নাকি মেয়র পদে প্রার্থী দিবেন না।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.