Criminal Officer
← Back to Verified Records
#830127 ✓ Verified & Published
❌ Not Refunded

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ভারপ্রাপ্ত সচিব

Published Date November 15, 2026

Accountability Demanded

৳100 Cr

Status: refused

Geographical Location

Dhaka

Country: Bangladesh

Incident Description

দুর্নীতির সুলতান হুমায়ুন: শতকোটি টাকায় কিনলেন সচিবের চেয়ার!

প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালনকালে প্রকল্পের অর্থ আত্মসাৎ, কেনাকাটায় অনিয়ম, দালাল চক্রের মাধ্যমে চাঁদাবাজি এবং অর্থের বিনিময়ে পদায়ন নেওয়ার গুরুতর অভিযোগের মধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর। বিসিএস (প্রশাসন) ১৫তম ব্যাচের এই কর্মকর্তা গত ১৮ অক্টোবর নিয়োগের পর ১৯ অক্টোবর নতুন কর্মস্থলে যোগদান করেন।

প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র ও বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ঘেঁটে দেখা গেছে, অতীতে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে তাঁর সচিব পদের প্রস্তাব একাধিকবার ফেরত এসেছিল। তারপরও সর্বশেষ পদায়নের ক্ষেত্রে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে, যা নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা চলছে।

গত ২৮ জুনের প্রজ্ঞাপন অনুযায়ী ১৫ জুলাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগ দেন আবুল হাছানাত হুমায়ুন কবীর (পরিচিতি নম্বর: ৬৩৬৭)। মাত্র তিন মাসের এই মেয়াদে সেখানে তিনি ব্যাপক চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, ডিজি হিসেবে যোগদানের শুরুতেই তিনি চাকরি জীবনের শুরুর দিকের কর্মস্থল কক্সবাজারের চকরিয়া এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পূর্বপরিচিত একদল দালালকে সক্রিয় করেন। ডিজির দপ্তরেই নিয়মিত এসব দালালের উপস্থিতি দেখা যেত। অভিযোগ রয়েছে, এই চক্রের মাধ্যমে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পদে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হতো। দাবি পূরণ না করলে শাস্তিমূলক বদলি এবং বেনামী অভিযোগ সাজিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দেওয়ার ভয় দেখানো হতো।

কর্মকর্তা-কর্মচারীদের ফোন করে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত এমন তিনজন দালালের নাম, মুঠোফোন নম্বর ও কল রেকর্ডের তথ্য প্রকাশ্যে এসেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, মূলত সচিব পদে পদোন্নতির অর্থ জোগাড় করতেই মাত্র তিন মাসে এই বিপুল অর্থ আদায় করা হয়েছিল।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় ১১ মাস খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাছানাত। এই সময়ে নানা প্রক্রিয়ায় প্রায় শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

খাদ্য মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে ৪ হাজার কোটি টাকার ‘মডার্ন ফুড স্টোরেজ’ প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকা লুটপাট বা আত্মসাতের অভিযোগের সঙ্গে তৎকালীন ডিজি আবুল হাছানাতের সরাসরি সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। তদন্তে দেখা যায়, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন না করেই মহেশ্বরপাশা সাইলোর ব্যয় বৃদ্ধির (ভেরিয়েশন) একটি প্রস্তাব বিধিবহির্ভূতভাবে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছিল।

তদন্ত কমিটি প্রকল্প পরিচালক (পিডি) আসাদুজ্জামানের কাছে মাটির নিচে চুক্তির বাইরে অতিরিক্ত কাজের বৈধ অনুমতিপত্র দেখতে চাইলে তিনি যথাযথ কর্তৃপক্ষের (HOPE) অনুমোদন দেখাতে পারেননি। এর পরিবর্তে তিনি কেবল তৎকালীন ডিজি আবুল হাছানাত হুমায়ুন কবীরের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র দাখিল করেন, যা সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী বৈধ অনুমতিপত্র হিসেবে গণ্য নয়।

খাদ্য অধিদপ্তরে অনিয়ম ধরা পড়ার পর চলতি বছরের ২১ জানুয়ারি তাঁকে সরিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়। প্রশাসন সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, আকর্ষণীয় এই পদটি বাগিয়ে নিতে তাঁকে অন্তত ১০ কোটি টাকা খরচ করতে হয়েছিল। তবে ব্যাপক দুর্নীতিপ্রবণতার কারণে সেখানে তিনি সাড়ে তিন মাসের বেশি টিকতে পারেননি; গত ৭ মে তাঁকে বিএমইটি থেকে অবমুক্ত করা হয়।

এরপর তাঁকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়। সেখানেও প্রায় দেড় মাস থাকার পর ১৪ জুলাই তিনি অবমুক্ত হন। অভিযোগ রয়েছে, সেখান থেকে পুনরায় অর্থ বিনিয়োগ করে তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের পদটি নিশ্চিত করেন।

খাদ্য অধিদপ্তরে যোগদানের আগে ২০২২ সালের ১৩ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই বছরের বেশি সময় সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাছানাত। সেখানে দায়িত্ব পালনকালে কেনাকাটার নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ৩৮১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২৬১টি বিলাসবহুল পাজেরো স্পোর্ট জিপ কেনার একটি প্রস্তাব ঘিরে সে সময় ব্যাপক সমালোচনা তৈরি হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনটি পর্যবেক্ষণসহ প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছিল।

এর আগে ২০১৮ সালের মে থেকে নভেম্বর পর্যন্ত তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ও তৎকালীন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং ২০২২ সালের ৭ এপ্রিল অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে সরকারি অর্থ লুটপাটের মাধ্যমে তিনি দেশে-বিদেশে নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন এবং অর্থ পাচার করেছেন।

একনজরে: উল্লেখযোগ্য কর্মস্থল ও সময়কাল

১. মে–নভেম্বর ২০১৮: উপসচিব ও মন্ত্রীর একান্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
২. ২০২১–সেপ্টেম্বর ২০২২: যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩. অক্টোবর ২০২২–ফেব্রুয়ারি ২০২৫: পরিবহন কমিশনার, সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল)।
৪. জানুয়ারি ২০২৫–জানুয়ারি ২০২৬: মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর।
৫. জানুয়ারি ২০২৬–৭ মে ২০২৬: মহাপরিচালক, বিএমইটি।
৬. মে ২০২৬–১৪ জুলাই ২০২৬: অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
৭. ১৫ জুলাই ২০২৬–১৮ অক্টোবর ২০২৬: মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
৮. ১৯ অক্টোবর ২০২৬–বর্তমান: ভারপ্রাপ্ত সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

প্রশাসন সংশ্লিষ্টদের ভাষ্যমতে, ১৫তম ব্যাচের কর্মকর্তা হওয়া সত্ত্বেও (যেখানে ১৮তম ব্যাচের পদোন্নতির তালিকাও প্রায় শেষ পর্যায়ে) এবং অতীতে গুরুতর অভিযোগে একাধিকবার প্রস্তাব ফেরত আসার পরও তাঁর ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পাওয়া প্রশাসনের পদোন্নতি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

অভিজ্ঞ মহলের মতে, প্রশাসন কোনো ব্যক্তি বা বিশেষ বলয়ের সম্পত্তি নয়; এটি রাষ্ট্রের আইন ও নীতির অধীন। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে প্রশাসনের অভ্যন্তরীণ ক্ষমতা, কাঠামো, পদোন্নতি, পদায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনা করা জরুরি। ব্যক্তির পরিচয় নয়, বরং অতীত কর্মকাণ্ড ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিবহন পুল, খাদ্য অধিদপ্তর, বিএমইটি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং সচিব নিয়োগ-সংক্রান্ত প্রতিটি অভিযোগের তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। অন্যথায় প্রশাসনের ভেতরে জমে থাকা অনিয়ম ভবিষ্যতে বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Evidence Files (1)

🖼️ Image Evidence Size: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

Share This Verified Case

Help expose corruption by sharing this record with your network.