#810808
✓ Verified & Published
❌ Not Refunded
জুলাই হত্যা মামলার আসামী শওকত আলী চৌধুরীর অবৈধ সম্পদ পাচার।
Published Date
November 23, 2026
Accountability Demanded
৳8000 Cr
Status: refused
Geographical Location
Dhaka
Country: Bangladesh
Incident Description
৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ: শওকতকে ঘিরে নতুন প্রশ্ন? নাকি তার অবৈধ টাকার অংশের ভাগ নিয়ে তাকে রক্ষা করা হচ্ছে?
হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক, ইস্টার্ন ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণেও অনিয়মের অভিযোগ
ব্যবসায়ী শওকত আলী চৌধুরীকে ঘিরে অর্থ পাচার, বিদেশে সম্পদ গঠন এবং ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণের একাধিক অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। তার বিরুদ্ধে প্রায় ৮ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তদন্ত চলছে। অন্যদিকে যুক্তরাজ্যে তার প্রায় ২৫ মিলিয়ন ডলারের সম্পদ শনাক্ত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন শওকত। গত বুধবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে—বিপুল অর্থ পাচারের অভিযোগ এবং একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পরিচিত একজন ব্যবসায়ী কী উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করলেন?
বৈঠকের উদ্দেশ্য কিংবা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
বিদেশে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ, অনুসন্ধানে দুদক
শওকত আলী চৌধুরীর বিদেশে সম্পদ থাকার বিষয়টি নতুন নয়। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার প্রায় ২৫ মিলিয়ন ডলারের সম্পদ শনাক্ত করে সাময়িকভাবে জব্দ বা আটকে রাখার ব্যবস্থা নেয়।
বাংলাদেশ থেকে কীভাবে এই বিপুল অর্থ যুক্তরাজ্যে পৌঁছেছে, অর্থের বৈধ উৎস কী এবং বিদেশে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল কি না—এসব বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে।
এ ঘটনায় অর্থ উদ্ধারে বাংলাদেশের ভূমিকা নিয়েও উচ্চ আদালত প্রশ্ন তোলেন। পরে আদালত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংস্থাটি।
শুধু যুক্তরাজ্যে শনাক্ত হওয়া অর্থই নয়, শওকতের বিরুদ্ধে প্রায় ৮ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে। তবে এসব অভিযোগের চূড়ান্ত সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নির্ধারিত হয়নি।
ইস্টার্ন ব্যাংকের শেয়ার নিয়ে বড় অনিয়মের অভিযোগ
ইস্টার্ন ব্যাংকের মালিকানা নিয়ন্ত্রণ নিয়েও শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে তার নিজের নাম, পরিবারের সদস্য এবং বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকটির ২০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণের তথ্য উঠে এসেছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইনে কোনো ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সম্মিলিতভাবে একটি ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণ বা নিয়ন্ত্রণের সীমা রয়েছে। সে হিসাবে অভিযোগ প্রমাণিত হলে শেয়ার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন লঙ্ঘনের বিষয়টি সামনে আসতে পারে।
এ বিষয়ে গত ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ব্যাংকের শেয়ার কীভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এর মাধ্যমে কোনো আর্থিক সুবিধা নেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
হত্যা মামলার আসামি, তবু গভর্নরের সঙ্গে বৈঠক
শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়।
২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর বাড্ডায় মাদ্রাসাশিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। মামলায় তাকে ৫৪ নম্বর আসামি করা হয়েছে।
২০২৪ সালের ৯ নভেম্বর দায়ের করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদেরও আসামি করা হয়। শওকত এ মামলায় জামিন নিয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এ অবস্থায় তার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে গভর্নরের সঙ্গে সরাসরি বৈঠক করার ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে তার প্রবেশের সময় কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তাকর্মীদের বিশেষ নিরাপত্তা ও প্রটোকল দিতে দেখা যাওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।
বৈঠকের কারণ জানাতে অনীহা
গত বুধবার বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় শওকত আলী চৌধুরীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
গভর্নরের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ কে নিয়েছেন, তিনি নিজে সময় চেয়েছিলেন নাকি গভর্নরের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল—এসব জানতে চাওয়া হয়।
একই সঙ্গে যুক্তরাজ্যে শনাক্ত ২৫ মিলিয়ন ডলারের উৎস, প্রায় ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, ইস্টার্ন ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং বিদেশে অর্থ স্থানান্তরে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়।
হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ার পরও তিনি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন এবং মামলায় জামিন নিয়েছেন কি না, সেটিও জানতে চান সাংবাদিকরা।
কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি শওকত। গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এড়িয়ে বাংলাদেশ ব্যাংকের পেছনের ফটক দিয়ে বেরিয়ে যান তিনি।
রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততা
শওকত আলী চৌধুরী জাহাজভাঙা খাতের আলোচিত প্রতিষ্ঠান এস এন করপোরেশনের চেয়ারম্যান। আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সারাফাত এবং সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ব্যবসায়িক অংশীদার হিসেবেও তার পরিচিতি রয়েছে।
রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ, ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক এবং বিদেশে বিপুল সম্পদ থাকার অভিযোগ—সব মিলিয়ে শওকতকে ঘিরে বিভিন্ন প্রশ্ন সামনে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের অবস্থান কী?
শওকতের গভর্নরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেখার বিষয়।
তিনি বলেন, শওকত একজন ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ ব্যাংকে এসে থাকতে পারেন। তার বিরুদ্ধে মামলা থাকলে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কিছু করার নেই।
তবে একজন ব্যবসায়ীর সঙ্গে গভর্নরের বৈঠকের প্রয়োজনীয়তা, আলোচনার বিষয়বস্তু এবং বৈঠকে কোনো আর্থিক বা নিয়ন্ত্রক বিষয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, রাজধানীর বাড্ডা থানায় ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় মাদ্রাসাশিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনি ৫৪ নম্বর আসামি। মামলাটি ২০২৪ সালের ৯ নভেম্বর দায়ের করা হয়। এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আসামি রয়েছেন। এমন অবস্থায় হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি কীভাবে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ পেলেন সে নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
এদিকে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে শওকতের বিরুদ্ধে নিজের, পরিবারের সদস্য এবং বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ উঠে এসেছে। এ নিয়ে গত ১৫ অক্টোবর হাইকোর্টও রুল জারি করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে শওকতের নামে-বেনামে ২০.৪৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণের তথ্য উঠে আসে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একজন ব্যক্তি বা পরিবারের ব্যাংকে শেয়ার নিয়ন্ত্রণের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ।
এছাড়া, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শওকতের প্রায় ২৫ মিলিয়ন ডলার শনাক্ত করে এবং অর্থটি সাময়িকভাবে আটকে রেখেছিল। পরে সেই অর্থ উদ্ধারে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে হাইকোর্টও প্রশ্ন তুলেছেন এবং দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার আলোকে দুদক সম্প্রতি তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
গভর্নরের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য কী এবং গভর্নর তাকে ডেকেছেন, নাকি তিনি নিজেই সাক্ষাৎ চেয়েছেন কি না- বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় শওকতের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এছাড়া, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও জামিন ছাড়া তিনি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন এবং গভর্নরের সঙ্গে বৈঠকে কোনো নিয়ন্ত্রক সুবিধা বা অন্য কোনো বিষয়ে দেনদরবার হয়েছে কিনা জানতে চাইলেও তার থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
সব মিলিয়ে শওকত আলী চৌধুরীকে ঘিরে এখন তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ—বিদেশে শনাক্ত ২৫ মিলিয়ন ডলারের উৎস, প্রায় ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এবং ইস্টার্ন ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণে অনিয়ম। এসব অভিযোগের প্রকৃত সত্যতা দুদকের তদন্ত ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় উঠে আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা থাকলেও যেখানে দুদক এর মহাপরিচালক হতে ২০০ কোটি টাকা ঘুষ দিতে হয় এবং সরকারকে সকল দুর্নীতিবাজদের রক্ষা করতে ভাগাভাগি করে সেটেলমেন্ট করতে হয় সেখানে দেশের সকল সিস্টেম পরিবর্তন ছাড়া এবং বিচার ছাড়া জবাবদিহিতা সম্ভব না।
সকল অবৈধ সম্পদ উদ্ধার করা হলেই দেশের মৌলিক অধিকার বাস্তবায়ন করা সম্ভব।
দুদকের প্রাথমিক তথ্যে দেখা গেছে, প্রতিষ্ঠানটির পক্ষে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চট্টগ্রাম শাখা তিনটি এলসি খোলা হয়। সেগুলোর সুবিধাভোগী ছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে একই ঠিকানায় নিবন্ধিত রেড রুবি গ্রুপ লিমিটেড, ট্যালেন্ট মাইল লিমিটেড ও কলাম্বিয়া সিস লিমিটেড। অনুসন্ধানকারীরা কোম্পানিগুলোর কার্যকর ব্যবসায়িক অস্তিত্ব পাননি বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
তিনটি এলসির মোট মূল্য ছিল প্রায় ১ কোটি ১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ২০১৫ সালের একটি এলসির মূল্য ছিল ৭৪ লাখ ৯৬ হাজার ডলার, ২০২০ সালের ৪ লাখ ৬৪ হাজার ডলার এবং ২০২৩ সালের ২১ লাখ ৪১ হাজার ডলার। দুদক এখন এসব এলসির বিপরীতে জাহাজের মূল্য, বিক্রেতা প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, অর্থের গন্তব্য এবং আমদানি নথির সত্যতা যাচাই করছে।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে আরও বলা হয়েছে, ২০১২ সাল থেকে এসএন করপোরেশন পুরোনো জাহাজ আমদানিতে ১৪১টি এলসি খুলে। এসব লেনদেনের বড় অংশ এবং শওকত পরিবারের ব্যক্তিগত হিসাব ব্যবসায়িক লেনদেনে ব্যবহারের অভিযোগও যাচাই করা হচ্ছে।
শওকত বিতর্কিত প্রতিষ্ঠান এস এন কার্পোরেশনের চেয়ারম্যান। তিনি আওয়ামী ঘনিষ্ট বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সারাফাত ও পতিত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ব্যবসায়ীক পার্টনার।

Evidence Files (5)
Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.