#789648
✓ Verified & Published
❌ Not Refunded
হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড় এলাকা
Published Date
November 24, 2026
Accountability Demanded
৳0
Status: refused
Geographical Location
Mymensingh
Country: Bangladesh
Incident Description
ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘুম থেকে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে রাজিব মিয়া (২৭) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড় এলাকার রশিদ মিয়ার ভাড়া বাড়িতে ওই ঘটনা ঘটে। রাজিব মিয়া ভাড়া বাড়ির মালিক রশিদ মিয়ার ছেলে।
এ ঘটনায় করা মামলার অন্যান্য আসামিরা হলেন- একই বাসার ভাড়াটিয়া, তারাকান্দা উপজেলার বাট্টা বাটপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৬) ও আরেক ভাড়াটিয়া তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন (৩৫)।
জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা ২১ বছর বয়সী এক যুবক তার ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। ঘটনার রাতে দেড়টার দিকে ওই যুবককে ঘুম থেকে ডেকে তোলেন সিরাজুল ইসলাম বিকাশে টাকা পাঠানোর কথা বলে তাকে স্থানীয় চেয়ারম্যান বাড়ির মোড়ে নিয়ে যান। সেখানে বিকাশের দোকান বন্ধ থাকায় চায়ের দোকানে অপেক্ষা করে তারা চা-পান করে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল তাকে বাসায় পাঠিয়ে দেন। মামলায় উল্লেখ করা হয়, স্বামীকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়ার সুযোগে বাড়ির মালিকের ছেলে রাজিব ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং এ সময় অপর অভিযুক্ত হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.