#788964
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
সচিবালয়
প্রকাশের তারিখ
November 15, 2026
দাবিকৃত
৳০
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
ঢাকা
দেশ: Bangladesh
Incident Description
আমলাতন্ত্রে ‘পুনর্বাসন’ রহস্য: বিতর্কিত দম্পতির হাতে সড়ক ও বিমানের চাবিকাঠি
"গোয়েন্দা প্রতিবেদনে অর্থ লেনদেনের প্রমাণ মিললেও বহাল তবিয়তে সড়ক পরিবহন সচিব ড. জিয়াউল হক: ডাম্পিং পদ থেকে স্ত্রী সরাসরি বিমান সচিব- প্রভাবশালী আমলা দম্পতির উত্থান নিয়ে প্রশাসনে তোলপাড়"
প্রশাসনের শীর্ষ পর্যায়ে বদলি বাণিজ্য, গোপন বৈঠক এবং বিতর্কিত পদায়নের মাধ্যমে এক আমলা দম্পতির নাটকীয় প্রত্যাবর্তন নিয়ে সচিবালয়ে ব্যাপক গুঞ্জন ও প্রশ্ন তৈরি হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের বিরুদ্ধে গাজীপুরের ডাকবাংলোয় বসে প্রকৌশলীদের বদলি বাণিজ্যের অভিযোগ ওঠার পরপরই, তথাকথিত ‘ডাম্পিং’ পদ থেকে তার স্ত্রী ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
গাজীপুরের ডাকবাংলোয় সচিবের উপস্থিতিতে বদলি বাণিজ্য:
প্রশাসনিক সূত্রে প্রাপ্ত বিভিন্ন নথিপত্র এবং “আমার টেলিভিশন”-এর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধান অনুযায়ী, গত ২২ আগস্ট সড়ক পরিদর্শনের নামে গাজীপুরের রাজেন্দ্রপুর ডাকবাংলোয় এক গোপন আয়োজনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সেখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উইংয়ের একাধিক কর্মকর্তা অংশ নেন। অভিযোগ রয়েছে, ডাকবাংলোয় বসেই সড়ক বিভাগের বিভিন্ন স্তরের প্রকৌশলীদের পূর্বপরিকল্পিত বদলি ও পদায়নের তালিকা তৈরি করা হয় এবং পরদিনই সেই অনুযায়ী সরকারি আদেশ জারি করা হয়।
অনুসন্ধানে উঠে এসেছে, এই বদলি প্রক্রিয়ায় বিপুল অঙ্কের অর্থের লেনদেন হয়েছে, যার একাংশ ঘটনাস্থলেই নগদে এবং বড় অংশ ‘ক্যাশ চেক’ ও মৌখিক অঙ্গীকারের ভিত্তিতে সম্পন্ন হয়। একাধিক গোয়েন্দা সংস্থার অনুসন্ধানেও বিষয়টির সত্যতা মিলেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, লেনদেনের একটি ক্ষুদ্র অংশ সচিব ও তার বিশ্বস্ত কর্মকর্তারা পেলেও সিংহভাগ অর্থ চলে গেছে নেপথ্যের একটি প্রভাবশালী মহলের কাছে।
‘পুরস্কার’ হিসেবে স্ত্রীর গুরুত্বপূর্ণ পদায়ন?
রাজেন্দ্রপুর ডাকবাংলোর ঘটনার পরপরই ড. জিয়াউল হকের স্ত্রী ড. নূরুন্নাহার চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য (যা প্রশাসনে ‘ডাম্পিং পদ’ হিসেবে পরিচিত) থেকে সরিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য, আশানুরূপ পারফরম্যান্স না দেখানো এবং দুর্নীতির অভিযোগ ওঠায় এর আগে ড. নূরুন্নাহার চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। বর্তমানে বিমান মন্ত্রণালয়ের অধীনে বিমানবন্দর নির্মাণ ও বড় ধরনের কেনাকাটাসহ বিপুল বিনিয়োগের মৌসুম চলছে। ঠিক এই সময়ে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বিতর্কিত এই কর্মকর্তাকে বিমান সচিব করায় প্রশাসনের ভেতরে-বাইরে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের ধারণা, বদলি বাণিজ্যের বড় অঙ্ক পেয়ে সন্তুষ্ট হয়েই নেপথ্যের ওই প্রভাবশালী মহল ড. জিয়াউল হককে ‘পুরস্কৃত’ করতে তার স্ত্রীকে এই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে।
ফিরে দেখা: ১৩ আগস্ট ২০২৪-এর সচিবালয় ঘটনা:
এই আমলা দম্পতি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী ও সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ড. জিয়াউল হক তৎকালীন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ অর্থ সমন্বয়ক এবং ড. নূরুন্নাহার চৌধুরী বহুল আলোচিত সায়লা ফারজানার নেতৃত্বাধীন ‘মায়াবতী’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর তারা কয়েকদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ১৩ আগস্ট সকালে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউল হক এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী সচিবালয়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত হন। সে সময় পদোন্নতিবঞ্চিত শত শত কর্মকর্তা-কর্মচারীর তোপের মুখে পড়েন তারা। বিক্ষুব্ধ কর্মকর্তারা সায়লা ফারজানাকে ঘেরাও করার পর ড. জিয়াউল হকের ওপর চড়াও হন। ধাক্কাধাক্কি ও মারধরের একপর্যায়ে গুরুতর জখম হওয়ার আশঙ্কায় তিনি দৌড়ে সচিবালয় থেকে পালিয়ে যান। করিডোরে কিছুটা দূরে অবস্থানরত তার স্ত্রী ড. নূরুন্নাহার চৌধুরীও স্বামীর ওপর হামলার দৃশ্য দেখে দ্রুত স্থান ত্যাগ করেন।
বর্তমান অবস্থান ও অভিযুক্তের বক্তব্য:
১৩ আগস্টের ঘটনার পর দীর্ঘ সময় সচিবালয়ে অনুপস্থিত থাকলেও ২০২৫ সালের শেষ দিকে তারা প্রশাসনে নিজেদের অবস্থান পুনর্গঠন করেন এবং দুজনেই সচিব পদে পদোন্নতি পান। বর্তমানে ড. মোহাম্মদ জিয়াউল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং তার স্ত্রী ড. নূরুন্নাহার চৌধুরী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ড. মোহাম্মদ জিয়াউল হক রাজেন্দ্রপুর ডাকবাংলোর ঘটনার সত্যতা অস্বীকার করতে পারেননি, আবার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও দেননি। তবে তিনি নিজেকে একজন মেধাবী, সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সৎ কর্মকর্তা দাবি করে অতীত ও বর্তমান কাজের সাফাই দেওয়ার চেষ্টা করেন।
শেষ কথা- প্রশাসনিক ও আমলাতান্ত্রিক পর্যবেক্ষণ:
২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রযন্ত্র ও জনপ্রশাসনকে দলীয়করণ, দুর্নীতি এবং সিন্ডিকেটমুক্ত করা। কিন্তু পটপরিবর্তনের পরও যেসব কর্মকর্তার বিরুদ্ধে অতীতে দলীয় আনুগত্য ও সুবিধাভোগের অভিযোগ ছিল এবং যাদের বিরুদ্ধে সাধারণ কর্মকর্তারাই ক্ষোভ প্রকাশ করেছিলেন, তাদেরই পুনরায় প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আর্থিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয়গুলোর শীর্ষ পদে আসীন হওয়া জনমনে গভীর প্রশ্নের জন্ম দেয়।
অভিযোগ রয়েছে, নেপথ্যের শক্তিশালী সিন্ডিকেট ও অর্থের প্রভাবেই আমলাতন্ত্রের এই ‘পুনর্বাসন’ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সুশাসন নিশ্চিত করতে হলে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রশাসনিক পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি—অন্যথায় সাধারণ মানুষের সংস্কারের প্রত্যাশা আমলাতান্ত্রিক মারপ্যাঁচেই আটকে থাকবে।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.