#781372
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
প্রকাশের তারিখ
November 25, 2026
দাবিকৃত
৳০
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
ফেনী
দেশ: Bangladesh
Incident Description
ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওসির বাসায় যাওয়ার কথা, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেপ্তার-পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন শোনা যায়। অডিও ছড়িয়ে পড়ার পর নারী নেত্রী ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি।
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই অডিওতে মামলা, আর্থিক লেনদেন, গ্রেপ্তার-পরবর্তী পরিস্থিতি এবং ওসির বাসায় যাওয়ার বিষয়ে তাদের কথা বলতে শোনা যায়।
ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা উল্লেখ করে ওসি ফয়জুল আজিম নোমান নারী নেত্রীকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তার বাংলোতে যাওয়ার পরামর্শ দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি আশ্বস্ত করে বলেন, তিনি ওসি থাকলে কোনো সমস্যা হবে না। কথোপকথনের একপর্যায়ে নারী নেত্রী তাকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।
ফোনালাপের অন্য অংশে তাসকিরা তানিন সনি তার বিরুদ্ধে হওয়া মামলা, কারাবাস, জামিন পেতে দুই লাখ টাকা খরচ এবং আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরেন। পাশাপাশি তুহিন ও পারভেজ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়েও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেন তিনি।
অন্যদিকে, ওসি তাকে রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে গিয়ে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসিকে বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেন ওসি।
গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্ত হওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিও ভাইরাল হওয়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব অভিযোগের প্রতিকার দাবি করেন তিনি।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.