#781253
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম
প্রকাশের তারিখ
November 21, 2026
দাবিকৃত
৳০
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
চট্টগ্রাম
দেশ: Bangladesh
Incident Description
স্ত্রীকে পাওয়া যায়নি, তাই স্বামীকে হাতকড়া! এরপরই মৃত্যু, সীতাকুণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
একজন নারীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বাড়িতে গেল। কিন্তু বাড়িতে পাওয়া গেল না ওই নারীকে। এরপর যা ঘটেছে, তা এখন নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়ায় বুধবার দুপুরের ঘটনা। ৬২ বছর বয়সী মো. শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
পরিবারের অভিযোগ, স্ত্রীকে বাড়িতে না পেয়ে পুলিশ তাঁর স্বামী শহীদকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শহীদকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে পরিবারের সদস্যরা পুলিশকে জানান, তিনি কোনো মামলার আসামি নন। এমনকি তিনি তিনবার স্ট্রোক করেছেন বলেও পুলিশকে জানানো হয়।
কিন্তু পরিবারের দাবি, সেই অনুরোধ উপেক্ষা করে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে হাতকড়া পরা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শহীদ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে শহীদের ভাই আবদুল খালেককে বলতে শোনা যায়, ‘আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই, আপনারা আমার ভাইকে কেন ধরছেন। আমার ভাই স্ট্রোকের রোগী। সে তিনবার স্ট্রোক করেছে। আমার ভাইয়ের কিছু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।’ সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম ঘুষ চেয়েছিল।
তবে পুলিশের বক্তব্য ভিন্ন। সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, পুলিশ শহীদকে গ্রেপ্তার করতে যায়নি। তাঁর স্ত্রীর বিরুদ্ধে হওয়া মামলার তদন্তের প্রয়োজনে পুলিশ তাঁর কাছে কিছু তথ্য জানতে চেয়েছিল। ফেরার পথে শহীদ হঠাৎ মাটিতে পড়ে যান। পুলিশের সদস্যরাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ওসির দাবি, শহীদের মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
এখন কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।
স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে স্বামীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কেন? পুলিশ যদি তাঁকে গ্রেপ্তার না করে শুধু কথা বলার জন্য নিয়ে যেতে চেয়ে থাকে, তাহলে হাতকড়া পরানোর অভিযোগের সত্যতা কী? আর পরিবারের সামনে একজন অসুস্থ মানুষ মাটিতে লুটিয়ে পড়ার পর ঠিক কী ঘটেছিল?
পুলিশের বক্তব্য যেমন তদন্তের অংশ হিসেবে বিবেচনায় নিতে হবে, তেমনি নিহতের পরিবারের অভিযোগও গুরুত্বের সঙ্গে যাচাই করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য, পুলিশের অভিযানসংক্রান্ত নথি এবং ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন।
একজন মানুষের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে কারও বিরুদ্ধে আগেভাগে রায় দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু পুলিশের দায়িত্ব পালনের সময় এমন মৃত্যু ঘটলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দায়িত্ব অপরাধীকে আইনের আওতায় আনা, নিরপরাধ কাউকে হয়রানি করা নয়। একইভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইন নিজের মতো প্রয়োগ করার সুযোগ নেই।
শহীদের মৃত্যু কি অসুস্থতাজনিত, নাকি পুলিশের সঙ্গে ধস্তাধস্তির কোনো ভূমিকা ছিল? ময়নাতদন্ত ও নিরপেক্ষ তদন্তেই তার উত্তর মিলবে। এই মৃত্যুর দায় কার, সেটি নির্ধারণ করতে হবে প্রমাণের ভিত্তিতে।
একটি পরিবারের কাছে মানুষটি আর ফিরে আসবেন না। অন্তত তাঁর মৃত্যুর প্রকৃত কারণ যেন অজানাই থেকে না যায়।
এছাড়াও এই মহিদুল ইসলাম যেখানে চাকুরি করেছেন সেখানেই দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। ওসি মহিনুলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা বাণিজ্য’ বাদীকে মামলা তুলে নিতে হুমকি সহ দায়িত্বে অবহেলার অভিযোগ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, হয়রানি, ‘মামলা বাণিজ্য’ এবং এমনকি অস্তিত্বহীন হত্যাকাণ্ডের মামলা দায়ের করে সাধারণ মানুষকে ফাঁসানোর মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। ২০২৪ সালের আগস্টে যোগদানের পর থেকে তার কর্মকাণ্ড নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের পাহাড় জমেছে। ‘দৈনিক বাংলা খবর’-র তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানের আজ থাকছে প্রথম পর্ব।
‘মামলা বাণিজ্য’ ও রাজনৈতিক হয়রানির অভিযোগ :
অভিযোগ অনুযায়ী, ওসি মহিনুল ইসলাম গত বছরের রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার করে একটি লাভজনক ‘মামলা বাণিজ্যের’ সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার প্রধান লক্ষ্যবস্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেও, বহু সাধারণ নিরীহ মানুষও ‘আওয়ামী লীগার’ তকমা দিয়ে দায়ের করা মামলার শিকার হয়েছেন।
সাংবাদিককে ফাঁসাতে ১০ মাস পর ‘গায়েবী’ হত্যা মামলা?
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে একটি অস্তিত্বহীন বা ‘গায়েবী’ হত্যা মামলা নিয়ে। অভিযোগ :
ওসি মহিনুল ব্যক্তিগত স্বার্থে হবিগঞ্জ থেকে একজন বাদীকে ডেকে এনে ২০২৪ সালের ৫ আগস্টের একটি হত্যাকাণ্ড দেখিয়ে মামলা দায়ের করান। অথচ ওই দিন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় রাফসান নামে কোনো যুবক খুনই হননি।
এই ভুয়া মামলায় ১৪৭ জনকে আসামি করা হয়, যার মধ্যে ১৪১ নম্বরে নাম রয়েছে ঢাকায় কর্মরত সাংবাদিক এম শাহীন আলমের, যিনি ওই সময়ে কুমিল্লাতেই ছিলেন না। রাজমিস্ত্রী থেকে শুরু করে খেটে খাওয়া বহু নিরীহ মানুষও এই মামলার আসামি।
সাবেক ওসির বক্তব্য ও আইনি প্রশ্ন :
मामलाটি নিয়ে তৎকালীন ওসি ফিরোজ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “৫ আগস্ট তো বিজয়ের দিন ছিল, সেদিন হত্যা হবে কেন?” তিনি নিশ্চিত করেন যে তার দায়িত্বকালে এমন কোনো ঘটনাই ঘটেনি। এতে প্রশ্ন উঠেছে, ওসি মহিনুল কোনো মেডিকেল সার্টিফিকেট বা প্রাথমিক তদন্ত ছাড়াই কিসের ভিত্তিতে এই হত্যা মামলাটি নথিভুক্ত করলেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করে জেলে পাঠালেন? ভুক্তভোগী পরিবারগুলো এখন ওসির বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
দায়িত্বে অবহেলা ও ভুক্তভোগীদের আরও অভিযোগ :
ওসি মহিনুলের বিরুদ্ধে অভিযোগের তালিকা এখানেই শেষ নয়।
অপহরণের মামলায় নিষ্ক্রিয়তা: সীপন নামের এক যুবক অপহৃত হলে তার পরিবার থানায় অভিযোগ করে। কিন্তু ওসি ও সংশ্লিষ্ট কর্মকর্তা ৬ হাজার টাকা নিয়েও কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ। পরে ঢাকায় অন্য থানায় অভিযোগ করে ভিকটিমকে উদ্ধার করা হয়।
পারিবারিক কলহে ফাঁসানো :
রাসেল নামের এক যুবককে তার প্রভাবশালী চাচার সঙ্গে বিবাদের জেরে পুরনো তিনটি মামলায় আসামি দেখিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, ওসি বিপুল অর্থের বিনিময়ে এই কাজটি করেছেন।
বাদীকে উল্টো জেলে প্রেরণ :
তৌহিদ হিন আবসার নামে এক ব্যক্তি জানান, তিনি একটি মামলার বাদী হওয়ায় ওসি তাকে মামলা তুলে নিতে হুমকি দেন। রাজি না হওয়ায় তাকেই চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসিয়ে ৮ দিন জেলে রাখা হয়।
অবৈধ সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ :
সর্বশেষ অভিযোগ অনুযায়ী, ওসি মহিনুল তার নিজস্ব ‘সোর্স’ নেটওয়ার্ক ব্যবহার করে থানা এলাকার মাদক ব্যবসা, চোরাকারবার এবং আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার মতো অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে নিয়মিত চাঁদা তোলেন।
চট্টগ্রাম রেঞ্জে বদলি (ডিসেম্বর ২০২৫): চট্টগ্রাম রেঞ্জের ৫৪টি থানার ওসিদের রদবদলের অংশ হিসেবে মহিনুল ইসলামকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় বদলি করা হয়।
কুমিল্লায় দায়িত্ব পালন (সেপ্টেম্বর ২০২৪): এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি হয়েছিলেন।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.