Criminal Officer
← Back to Verified Records
#780929 ✓ Verified & Published
❌ Not Refunded

সুপ্রিম কোর্ট বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস

Published Date November 23, 2026

Accountability Demanded

৳0

Status: refused

Geographical Location

Dhaka

Country: Bangladesh

Incident Description

বাংলা সিনেমায় একটি দৃশ্য আমরা সবাই দেখেছি। শহর কাঁপানো ভিলেনকে পুলিশ অফিসার নায়ক অনেক মারপিট করে মাটিতে ফেলেছেন। হাতকড়া তুলতেই দরজায় হাজির এক রোগাশোকা মানুষ, চোখে চশমা, গায়ে কোর্ট গাউন। তিনি ঘোষণা করেন, "থামুন, অফিসার! কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছি, উনাকে ছেড়ে দিন!" হলভর্তি দর্শক তখন হাসে আর গালি দেয়।

আমি ভেবেছিলাম, এটি সিনেমারই উদ্ভট কল্পনা। কিন্তু ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই আদেশ পড়ে দেখলাম, বাস্তব এখানে সিনেমাকেও ছাড়িয়ে গেছে। কারণ সিনেমায় অন্তত ভিলেন থাকে। এখানে আবেদনকারী নিজেই বলছেন, তিনি FIR-এ আসামীই নন। তবু তাঁকে ৮ সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে, আর সেই জামিনের বেইল বন্ড জমা দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে! যদিও মামলা চলছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে এই আদেশ দেখে হাসব, না কাঁদব, ঠিক করতে পারিনি। তাই লিখছি।

ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস নং ৬৪৩৭৬/২০২৬, আদেশ ২৩.০৯.২০২৬

১. আদেশের কুশীলব
আদেশটি দিয়েছেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান জোবায়ের। আবেদনকারীর পক্ষে ছিলেন জনাব মো. আশাদুল্লাহ ও জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাবা শেউলী খানম, সৈয়দা সাজিয়া শারমিন ও জনাব এ.বি.এম সিদ্দিকী, এবং সহকারী অ্যাটর্নি জেনারেল জনাব মাইনুল ইসলাম ও জনাব মনিরুল হোসেন খান।

২. মূল প্যারাডক্স: যিনি আসামীই নন, তাঁর জামিন
আদেশ বলছে, আবেদনকারী "not named in the FIR"। অথচ মামলার শিরোনামে তাঁকে লেখা হয়েছে "Accused-Petitioner (On Surrender)", আর শেষ অংশে তাঁকে ধারা ১৯৩, ২১১, ৪২০, ৪৬৬, ৪৬৮, ৪৭১ ও ৩৪-এর মামলায় "enlarged on anticipatory bail" করা হয়েছে।

জামিনের অর্থ অভিযোগ থেকে মুক্তি নয়, হেফাজত থেকে মুক্তি। যিনি হেফাজতে নেই এবং FIR-এ আসামীও নন, তাঁর জন্য আদালত কী বাঁচাল? আর যদি তিনি আসামী হন, তাহলে "নাম নেই" যুক্তিটি জামিনের যুক্তি হলো কীভাবে? আইনের ছাত্রও জানে, FIR-এ নাম না থাকাটা মামলা বাতিলের (ধারা ৫৬১ক) যুক্তি হতে পারে, জামিনের নয়।

এখানে আমি ন্যায্য কথাটাও বলব। FIR-এ নাম না থাকলেও তদন্তে জড়ানোর যুক্তিসংগত আশঙ্কা থাকলে আগাম জামিন চাওয়া যায়। কিন্তু সেই আশঙ্কা প্রমাণিত বা অন্তত যাচাইকৃত হতে হবে। এখানে আদালত শুধু "পুলিশ ১৯.০৯.২০২৬ তারিখে বাড়িতে তল্লাশি করে অশালীন ভাষা ব্যবহার করেছে" এই দাবি রাষ্ট্রের জবাব ছাড়াই গ্রহণ করেছে।

৩. বেইল বন্ডের তামাশা
সবচেয়ে বিস্ময়ের জায়গা বেইল বন্ড জমার নির্দেশনা। আদেশ বলছে, বন্ড দিতে হবে “Registrar, High Court Division, Supreme Court of Bangladesh" এর কাছে। এই নির্দেশ আইনত গভীর প্রশ্ন তোলে।

প্রথমত, মামলা চলছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। বন্ড গ্রহণ, জামিনদার যাচাই ও হাজিরার তত্ত্বাবধান হওয়ার কথা মামলা পরিচালনাকারী আদালতে, কারণ জামিনের সঙ্গে শর্তভঙ্গের পরিণতি জড়িত। রেজিস্ট্রার একজন প্রশাসনিক কর্মকর্তা, বিচারিক আদালত নন।

দ্বিতীয়ত, আদেশে নিম্ন আদালতে হাজির হওয়ার কোনো নির্দেশ নেই। ৮ সপ্তাহ পর কী হবে? ঢাকার CMM জানবেন কীভাবে যে একজন কেউ জামিনে ছিলেন, বা কবে মেয়াদ ফুরিয়েছে?

তৃতীয়ত, জামিন বাতিলের ক্ষমতা (ধারা ৪৯৮(২) ও ৪৯৭(৫)-এর ধারণা) তখনই কার্যকর হয় যখন শর্তভঙ্গের খবর আদালতের কাছে পৌঁছায়। রেজিস্ট্রারের কাছে বন্ড মানে রাষ্ট্র শর্তভঙ্গের খবরই পাবে না।

চতুর্থত, যদি যুক্তি এমন হয় যে "যেহেতু আসামী নন, তাই বন্ড রেজিস্ট্রারের কাছে", তাহলে আদেশ নিজেই স্বীকার করছে এখানে সত্যিকারের আসামী নেই। তখন ধারা ৪৯৮-এর পুরো প্রয়োগই অর্থহীন হয়ে যায়।

৪. আদালতপাড়ার অভিজ্ঞতা বনাম এই আদেশ
আমার আইনজীবী-জীবনে দুটি দৃশ্য বারবার দেখেছি।

এক- সি.আর মামলায় সমনের আসামী আগাম জামিনের আবেদন করলে আদালত বলতেন, "ওয়ারেন্ট হোক, তারপর আসুন।" কারণ গ্রেপ্তারের আশঙ্কা তখনো বাস্তব নয়।

দুই- সি.আর মামলা তদন্তের জন্য পাঠানো থাকলে
আদালতকে বলতে শুনেছি, "উনি তো এখনো আসামীই না!"

এই দুই অবস্থানের সূত্র এক: আগাম জামিন বাস্তব ও যুক্তিসংগত আশঙ্কার প্রতিকার, কল্পিত আশঙ্কার নয়। অথচ এখানে আবেদনকারী FIR-এ নামহীন, অর্থাৎ তদন্তাধীন মামলায় ঠিক সেই "এখনো আসামী না" ব্যক্তি। তবু তিনি পেয়েছেন ৮ সপ্তাহের সুরক্ষা। যে আদালতপাড়ায় সমনের আসামীকেও ফিরিয়ে দেওয়া হতো, সেখানে এই আদেশ কোন মাপকাঠিতে লেখা, তা আমি বুঝি না।

আইনি দিক থেকে আরও কথা আছে। FIR-এ নাম না থাকলে পুলিশ গ্রেপ্তার করতে পারে কেবল ধারা ৫৪-এর "যুক্তিসংগত সন্দেহ ও বিশ্বাসযোগ্য তথ্য" থাকলে, আর সেটিও *BLAST v. Bangladesh* (৫৫ DLR ৩৬৩) মামলার নির্দেশনার অধীনে। অর্থাৎ আবেদনকারীর বিদ্যমান আইনি সুরক্ষা আগে থেকেই ছিল। সেই সুরক্ষা ও আসন্ন গ্রেপ্তারের বিপদের তুলনা আদেশে কোথায়?

৫. আইনি কাঠামো ও ইতিহাস
আমাদের ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিনের সরাসরি ধারা নেই। এটি ধারা ৪৯৮-এর বিচারিক ব্যাখ্যায় বিকশিত হয়েছে। ভারতে ১৯৬৯ সালের ৪১তম ল কমিশন রিপোর্টের পর ১৯৭৩ সালে ধারা ৪৩৮ যুক্ত হয়েছে। আমাদের স্পষ্ট বিধান নেই বলেই আদালতের শৃঙ্খলা আরও জরুরি।

Gurbaksh Singh Sibbia v. State of Punjab (১৯৮০) মামলায় বলা হয়েছে, আগাম জামিন বিবেচিত হবে মামলার প্রকৃতি, অভিযোগের গুরুত্ব, পলায়ন ও সাক্ষ্য প্রভাবের আশঙ্কা দেখে, এবং প্রয়োজনে শর্তসহ।

বাংলাদেশের আপিল বিভাগ Abdul Wahab Shah Chowdhur (৫১ DLR (AD) ৪২) ও State v. Professor Dr. Morshed Hasan Khan (৭১ DLR (AD) ৩৬৪) মামলায় নির্দেশনা দিয়েছে। ২০২৩ সালের এক আদেশে আপিল বিভাগ বলেছে, হাইকোর্ট বিভাগ ও সকল আদালত মরশেদ হাসান খান মামলার নীতি মানতে বাধ্য, অবিবেচনাপ্রসূতভাবে আগাম জামিন দেওয়া থেকে বিরত থাকতে হবে, এবং কাউকে অনির্দিষ্টকাল আগাম জামিনে রাখা যাবে না। আরেকটি রায়ের শিরোনামই বলছে: আগাম জামিন ব্যতিক্রম, নিয়ম নয়।
প্রশ্ন সংক্ষিপ্ত: যিনি আসামী নন, তাঁর জামিন কেন? যিনি আসামী নন, তাঁর বেইল বন্ড কেন রেজিস্ট্রারের কাছে? আর যে আইনি সুরক্ষা আগে থেকেই ছিল, তার ওপর অতিরিক্ত ৮ সপ্তাহের সুরক্ষা কোন নীতিতে?

Evidence Files (1)

🖼️ Image Evidence Size: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

Share This Verified Case

Help expose corruption by sharing this record with your network.