Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#774971 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

মাহফিল থেকে শিশুকে অপহরণ

প্রকাশের তারিখ November 26, 2026

দাবিকৃত

৳৪৫,০০০

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

জামালপুর

দেশ: Bangladesh

Incident Description

মাহফিল থেকে শিশুকে অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগে ইমাম গ্রেফতার।
জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে অপহরণ করে ১৫ দিন আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির বাবার কাছ থেকে দুই দফায় ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গ্রেফতার আবু রায়হানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।
আবু রায়হান জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।

পুলিশ জানায়, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠের পাশে মেলান্দহ জামিয়া হুসাইনিয়া মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে যায় শিশুটি। মাহফিল শেষে এলাকার অন্যরা বাড়ি ফিরলেও সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা নুরনবী ইসলাম।

পুলিশের ভাষ্য, লাইট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে মাহফিল থেকে বাইরে নিয়ে যান আবু রায়হান। পরে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে তাকে আটকে রাখেন। শিশুটিকে ছেড়ে দেওয়ার জন্য প্রথমে তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। পরে দর-কষাকষির পর ৪৫ হাজার টাকা দিতে রাজি হন শিশুটির বাবা। গত ১৯ নভেম্বর বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার ও ২০ হাজার টাকা পাঠান নুরনবী ইসলাম। তবে টাকা পাওয়ার পরও শিশুটিকে মুক্তি দেওয়া হয়নি। বরং তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে শনিবার ভোর ৪টার দিকে শিশুটিকে জামালপুর রেলওয়ে স্টেশনে রেখে তার বাবাকে ফোন করেন আবু রায়হান। খবর পেয়ে শিশুটিকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান তার বাবা।
শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ী এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় আবু রায়হানকে আটক করেন তার স্বজনেরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মেলান্দহ থানায় অপহরণের মামলা করেছেন।

ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু রায়হান ঘটনার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে।

Source: Dhaka Mail

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (1)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।