#768832
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
জেলা কারাগারের জেলার মো. আব্দুল ফাত্তাহ
প্রকাশের তারিখ
November 15, 2026
দাবিকৃত
৳১.৩৩ কোটি টাকা
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
কুষ্টিয়া
দেশ: Bangladesh
Incident Description
তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি বিল পাস করে সরকারি ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চগড় জেলা কারাগারের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে কারাগারের খোরাকি রেশন খাতে সরকারি অর্থ আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কারাগারের আর্থিক বিভাগীয় নিরীক্ষা প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপ ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরবর্তী সময়ে কারা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনের বরাতে প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল পাস করা হয়। প্রতিষ্ঠান তিনটি হলো—‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’। এসব বিলের মাধ্যমে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এসব অভিযোগের ভিত্তিতে আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।
সরকারি অর্থ আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে নেওয়া এই প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি প্রজ্ঞাপনে তুলে ধরা হয়েছে।
তবে স্থানীয়দের ধারণা তাকে রক্ষা করা হয়েছে কারন তার অবৈধ সম্পত্তি প্রায় ১ হাজার কোটি টাকার মতন।
এদের সকল কিছু চিরুনি তল্লাশি করে দেখতে হবে।
অভিযোগ: পঞ্চগড় জেলা কারাগারে দায়িত্বে থাকাকালীন ভুয়া বিলের মাধ্যমে প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
সাময়িক বরখাস্ত: প্রাথমিক তদন্তের পর ২০২৩/২০২৫ সালে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত করা হয়।
চূড়ান্ত বরখাস্ত: পরবর্তীতে তদন্ত শেষে সরকার তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করে।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.