Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#767562 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক

প্রকাশের তারিখ November 17, 2026

দাবিকৃত

৳২০,০০০

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

গাজীপুর

দেশ: Bangladesh

Incident Description

ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে মামলা না দেওয়ার অভিযোগ এসআই জাহিদুলের বিরুদ্ধে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জসিমের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে আটক এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে নিয়মিত মামলা না দিয়ে আদালতে সন্দেহভাজন হিসেবে প্রসিকিউশন দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) জিএমপির বাসন থানার কিলো-টু টিমের দিবাকালীন দায়িত্ব পালনকালে নাওজোর এলাকায় অভিযান চালিয়ে ইমন নামের এক ব্যক্তিকে আটক করেন এসআই জাহিদুল ইসলাম জসিম।
অভিযোগ রয়েছে, আটকের পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নিয়মিত মামলা না দিয়ে ২০ হাজার টাকা ঘুষের বিনিময়ে তাঁকে আদালতে সন্দেহভাজন হিসেবে পাঠানো হয়। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে এসআই জাহিদুল ইসলাম জসিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বাসন থানার তদন্ত কর্মকর্তা মো. সেলিম বলেন, বাসন থানা পুলিশের সঙ্গে এ ধরনের কোনো অনৈতিক লেনদেনের ঘটনা ঘটেনি।
সাংবাদিকের সঙ্গে এসআই জাহিদুল ইসলামের অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জাহিদুল একজন মানসিক রোগী। তাঁর আচরণ ও কথাবার্তা অনেক সময় অশোভন হয়ে থাকে। তিনি সবার সঙ্গেই এ ধরনের আচরণ করেন।”
অন্যদিকে, বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, সাংবাদিকরা যেকোনো বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য প্রশ্ন করতেই পারেন। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণের কোনো সুযোগ নেই।
এ ঘটনায় উত্থাপিত ঘুষ গ্রহণের অভিযোগ, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, মাদকসহ দুই ব্যক্তিকে আটকের পর তাঁদের কাছ থেকে ৩২ হাজার টাকা এবং অপর এক ব্যক্তির কাছ থেকে ১৩ হাজার টাকা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা না দিয়ে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) জিএমপি বাসন থানার কিলো-টু দিবাকালীন ডিউটির সময় নাওজোর এলাকায় সালামের তেলের দোকানে অভিযান পরিচালনা করেন এসআই জাহিদুল ইসলাম জসিম। এ সময় ওই দোকান থেকে স্বপন বর্মন ও অভিলাষ বর্মন নামে দুই ব্যক্তিকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

এ ছাড়া একই সময়ে রুম্মান নামে অপর এক তেলের দোকানদারকেও আটক করেন এসআই জাহিদুল ইসলাম।

অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা না দিয়ে স্বপন বর্মন ও অভিলাষ বর্মনের কাছ থেকে ৩২ হাজার টাকা এবং রুম্মানের কাছ থেকে ১৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্দেহভাজন হিসেবে আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। প্রতিটি ঘুষের টাকা ভাগাভাগি হয় থানায়।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (2)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A
🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।