#759530
✓ Verified & Published
❌ Not Refunded
Published Date
November 24, 2026
Accountability Demanded
৳0
Status: refused
Geographical Location
Narail
Country: Bangladesh
Incident Description
সাহায্যের জন্য বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ
নড়াইলে পারিবারিক কলহের জেরে বাড়ি ছাড়ার পর ভয়াবহ অভিজ্ঞতার শিকার তরুণী, মামলার পর গ্রেপ্তার ২
নড়াইলে বিপদে পড়ে বড় ভাইয়ের এক বন্ধুর কাছে সহায়তা চাইতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন এক তরুণী। অভিযোগ উঠেছে, সহযোগিতার আশ্বাস দিয়ে তাঁকে কৌশলে একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর চার দিন বিভিন্ন স্থানে আটকে রেখে ওই তরুণ ও তাঁর দুই সহযোগী তাঁকে ধর্ষণ করেন।
ঘটনার পর আটক অবস্থা থেকে বেরিয়ে গত মঙ্গলবার দুপুরে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার পর অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের একজন আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) ও নূরনবি মোল্যা। এ ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি মো. বিপ্লব পলাতক রয়েছেন।
যেভাবে ঘটনার সূত্রপাতঃ
মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, পারিবারিক কলহের কারণে গত ৪ নভেম্বর বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় তাঁর কাছে কোনো টাকা-পয়সা ছিল না। বিপদে পড়ে তিনি বড় ভাইয়ের এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন এবং সহযোগিতা চান।
অভিযোগ অনুযায়ী, সাহায্য করার কথা বলে ওই ব্যক্তি তাঁকে কৌশলে অন্য এক আসামির ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতের বেলায় ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
পরদিন রাতে তাঁকে অন্য এক অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানেও তিনি যৌন সহিংসতার শিকার হন। এভাবে চার দিন তাঁকে বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার দুই, একজনের স্বীকারোক্তি
ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত মো. বিপ্লবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বুধবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের একজন আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন বিপদগ্রস্ত তরুণীর অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন অপরাধের অভিযোগ অত্যন্ত গুরুতর।
ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা, নড়াইলে আল আমিন ওরফে সাব্বির(২২) ও নূর নবী (২৮)কে গণধর্ষন মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাব্বির সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে। নূর নবী একই উপজেলার মুলদাইড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নূর নবী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.