#755981
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
City Corporation
প্রকাশের তারিখ
November 24, 2026
দাবিকৃত
৳০
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
ঢাকা
দেশ: Bangladesh
Incident Description
জন্মই যেন আমার আজন্ম পাপ!
এই দেশে জন্ম নেওয়াটাই কি আমার অপরাধ?
আমি একজন বাংলাদেশি নাগরিক। আমার স্ত্রী ভারতীয় নাগরিক। আমাদের কন্যাসন্তানের জন্ম বাংলাদেশে। একজন বাবা হিসেবে সন্তানের জন্মের পর তার একটি জন্মনিবন্ধন সনদ করানো আমার ন্যূনতম প্রত্যাশা এবং নাগরিক অধিকার। কিন্তু সেই সাধারণ কাজটি করতে গিয়ে আমাকে যে পরিমাণ হয়রানি, ভোগান্তি ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য!
ঘটনার শুরু জন্মনিবন্ধনের অনলাইন আবেদন দিয়ে। নিয়ম অনুযায়ী ফরম পূরণ করতে গিয়ে বাবার জাতীয়তা বাংলাদেশি এবং মায়ের জাতীয়তা ভারতীয় উল্লেখ করে স্ত্রীর প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করলাম। কিন্তু সিস্টেম কোনোভাবেই সেগুলো গ্রহণ করছিল না। বারবার চেষ্টা করেও আবেদন সম্পন্ন করতে পারলাম না।
বাধ্য হয়ে গেলাম সিটি কর্পোরেশন অফিসে। সেখানে সমস্যার কথা বিস্তারিত জানালে তারা আমাকে পরামর্শ দিলেন, নিজ এলাকার কাউন্সিলর অফিসে যোগাযোগ করতে।
কাউন্সিলর অফিসে গিয়ে একজন প্রতিনিধির সঙ্গে কথা বললাম। তিনি প্রথমেই জানতে চাইলেন, আমার ভোটার এলাকা কোথায়? জানালাম, আমার ভোটার এলাকা পটুয়াখালীতে। তখন জানানো হলো, যেহেতু আমি এই এলাকার ভোটার নই, তাই তারা আমার মেয়ের জন্মনিবন্ধন করতে পারবেন না।
ভাবলাম, ঠিক আছে। তাহলে নিজ এলাকার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করি। পটুয়াখালীতে গিয়ে ইউনিয়ন পরিষদে বিষয়টি খুলে বললাম। সেখানেও শুরু হলো নতুন প্রশ্ন।
আমার আগে একটি সন্তান আছে, তার জন্মনিবন্ধন কোথায়? এটি কত নম্বর সন্তান?
জানালাম, এটি আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তানের জন্মনিবন্ধন ঢাকায় করা হয়েছে।
তখন তাদের বক্তব্য, প্রথম সন্তানের জন্মনিবন্ধন যেহেতু ঢাকায় হয়েছে, তাই দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন তারা এখান থেকে করতে পারবেন না!
অর্থাৎ এক জায়গায় গেলে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, আর অন্য জায়গায় গেলে আবার নতুন অজুহাত দেখানো হচ্ছে। এভাবে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরেও কোনো সমাধান পেলাম না।
এরপর ভাবলাম, তাহলে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকায় নিয়ে আসি। সেই উদ্দেশ্যে নির্বাচন অফিসে যোগাযোগ করলাম। কিন্তু ভোটার এলাকা পরিবর্তন করাও যেন আরেক যুদ্ধ! আবেদন, কাগজপত্র, দীর্ঘ প্রক্রিয়া, সময়ক্ষেপণ এবং নানা ধরনের হয়রানি।
এদিকে আমার স্ত্রীর জরুরি প্রয়োজনে ভারতে যাওয়ার কথা। সময়েরও প্রচণ্ড চাপ। এমন পরিস্থিতিতে নির্বাচন অফিসের পেছনে দিনের পর দিন ব্যয় করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ল।
আবারও গেলাম ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিসে। সবকিছু খুলে বললাম। জানালাম, বিষয়টি আমার জন্য অত্যন্ত জরুরি। কোনো বিকল্প উপায়ে কি জন্মনিবন্ধনটি করা সম্ভব?
এবার নতুন পরামর্শ দেওয়া হলো—জাতীয় পরিচয়পত্রের ভোটার এলাকা ঢাকায় স্থানান্তর করতে না পারলে অন্তত ঢাকায় নিজের নামে জমি থাকতে হবে! ঢাকায় জমি না থাকলে নাকি তারা জন্মনিবন্ধন করতে পারবেন না!
এতগুলো জায়গায় ঘুরেও যখন কোনো সমাধান পেলাম না, তখন আমি এবং আমার স্ত্রী শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত নিলাম। ভাবলাম, ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেয়ের জন্য ভারতীয় নাগরিকত্বের আবেদন করি।
অবিশ্বাস্য হলেও সত্য, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার পর মাত্র ১৫ দিনের মধ্যে আমি আমার মেয়ের ভারতীয় জন্মনিবন্ধন এবং ভারতীয় পাসপোর্ট হাতে পেয়ে গেলাম!
সবচেয়ে অবাক করা বিষয় হলো, পুরো প্রক্রিয়ায় আমাকে কোনো ধরনের হয়রানি বা অপ্রয়োজনীয় প্রশ্নের মুখোমুখি হতে হয়নি।
প্রথম দিন ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আমার সময় লেগেছিল মাত্র ২০ মিনিট। আর যেদিন মেয়ের পাসপোর্ট সংগ্রহ করতে গেলাম, সেদিনও সময় লেগেছিল মাত্র ২০ মিনিট।
আমি শুধু প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে জমা দিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো যাচাই করে আমার মেয়েকে তাদের দেশের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে।
এখন একবার বিষয়টি ভাবুন!
একজন বাংলাদেশি নাগরিকের সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। অথচ নিজের দেশের জন্মনিবন্ধন করাতে গিয়ে আমাকে একের পর এক অফিসে ঘুরতে হয়েছে, নানা অজুহাত শুনতে হয়েছে। শেষ পর্যন্ত কোনো সমাধান পাইনি।
অথচ অন্য একটি দেশের নাগরিকত্বের জন্য আবেদন করে মাত্র ১৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন ও পাসপোর্ট হাতে পেয়েছি।
এখানে আমার প্রশ্ন, একজন বাংলাদেশি বাবার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করার পরও যদি নিজের দেশের একটি জন্মনিবন্ধন পেতে এত বাধার সম্মুখীন হতে হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী?
আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—
যার ঢাকায় জমি নেই, যার জমি কেনার আর্থিক সামর্থ্য নেই, তার সন্তান কি এই দেশে জন্মনিবন্ধন পাওয়ার যোগ্য নয়?
বাংলাদেশে জন্ম নেওয়া একটি শিশুর জন্মনিবন্ধন কি তার বাবার ঢাকায় জমির মালিকানা কিংবা ভোটার এলাকার ওপর নির্ভর করবে? নাগরিক সেবা কি তাহলে শুধু জমির মালিকদের জন্য?
আমি কোনো বিশেষ সুবিধা চাইনি। কারও কাছে কোনো অনৈতিক সুবিধাও চাইনি। আমি শুধু আমার সন্তানের প্রাপ্য জন্মনিবন্ধন সনদটি চেয়েছি।
আমার স্ত্রী বিদেশি নাগরিক—এটা কি আমাদের সন্তানের জন্মনিবন্ধন পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? একজন শিশুর পরিচয় ও অধিকার নিশ্চিত করার মতো একটি মৌলিক কাজ যদি এত জটিল হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
আমরা ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি। অথচ একটি জন্মনিবন্ধনের মতো মৌলিক নাগরিক সেবা পেতে যদি একজন বাবাকে এতগুলো দরজায় ঘুরতে হয়, তাহলে আমাদের ডিজিটাল ব্যবস্থার বাস্তব চিত্রটা আসলে কী?
আমি জানি না, এই সমস্যার সমাধান কোথায়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন—একটি শিশুর জন্মনিবন্ধন পাওয়ার জন্য আর কতটা হয়রানির শিকার হতে হবে একজন বাবা-মাকে?
আমি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য নয়, নিজের দেশের নাগরিক সেবা পাওয়ার জন্যই এতটা চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশে নিজের সন্তানের একটি জন্মনিবন্ধনও নিশ্চিত করতে পারলাম না।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.