#752000
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
ইউএনও এইচ. এম. ইবনে মিজান
প্রকাশের তারিখ
November 24, 2026
দাবিকৃত
৳৫০ লক্ষ টাকা
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
মাদারীপুর
দেশ: Bangladesh
Incident Description
৫০ লাখ টাকা ঘুষ দিয়ে বদলি বাতিলের অভিযোগ! অবশেষে শিবচরেই বহাল থাকলেন ইউএনও ইবনে মিজান।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজানের বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বদলি বাতিল করে তাঁকে শিবচরেই বহাল রাখা হয়। তবে বদলি আদেশ বাতিলের পরপরই উপজেলাজুড়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই গুঞ্জন থাকা ৫০ লাখ টাকা (অর্ধকোটি টাকা) ঘুষ ও উচ্চপর্যায়ের তদবিরের মাধ্যমেই এই বদলি ঠেকানো হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ২৪ নভেম্বর ২০২৬ (০৯ অগ্রহায়ণ ১৪৩৩) তারিখের প্রজ্ঞাপনে (নম্বর: ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০০৪.২৬-৮২৮) বলা হয়, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখের ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০১১.২৬-৮১০ নং প্রজ্ঞাপনমূলে শিবচরের ইউএনও এইচ. এম. ইবনে মিজানকে (পরিচিতি নম্বর: ১৮২৯৩) উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্তকরণের আদেশটি এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
৫০ লাখ টাকা ঘুষ ও দালালচক্রের তৎপরতার অভিযোগ
গত ১৯ নভেম্বর বদলির প্রজ্ঞাপন জারির পর থেকেই শিবচরে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ইউএনও তাঁর ঘনিষ্ঠ মহল ও একটি দালালচক্রকে আশ্বস্ত করে বলেছিলেন—‘আমার বদলি ক্যানসেল হয়ে যাবে, উপরে ঠিক হয়ে যাবে; তোমরা কাজ আনো, টাকা দাও, বদলি ক্যানসেল হয়ে যাবে।’ স্থানীয় একাধিক সূত্রের দাবি, বদলি ঠেকাতে, উচ্চপর্যায়ে তদবির করতে এবং পক্ষে জনমত ও প্রচারণা চালাতে অর্ধকোটি (৫০ লাখ) টাকার বাজেট ধরা হয়েছিল।
পূর্বের আদেশে ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওইদিন অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হওয়ার নির্দেশনা ছিল। কিন্তু সেই সময়সীমা পার হওয়ার ঠিক এক দিন পরই ২৪ নভেম্বর বদলি বাতিলের প্রজ্ঞাপন জারি হওয়ায় ৫০ লাখ টাকা ঘুষ দিয়ে বদলি বাতিলের অভিযোগটি এলাকায় আরও জোরালোভাবে আলোচনায় এসেছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, তাৎক্ষণিক অবমুক্তির শর্ত থাকা সত্ত্বেও কীভাবে এত দ্রুত বদলি আদেশ বাতিল হলো?
মানববন্ধন ও পাল্টা বক্তব্য
এর আগে বদলি আদেশ জারির পর গত ২২ নভেম্বর বিকেলে ইউএনওকে বহাল রাখার দাবিতে শিবচরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) শিবচর শাখার সভাপতি আবুল খায়ের খানসহ বক্তাদের একাংশ দাবি করেন, ২০২৫ সালের ২৪ আগস্ট যোগদানের পর থেকে ইউএনও অবৈধ ড্রেজার ও মাদকনিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।
অন্যদিকে, বদলির বিষয়ে এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেছিলেন, বদলির বিষয়টি তাঁর কাছে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে, তবে সরকারি কর্মচারী হিসেবে মন্ত্রণালয়ের আদেশের বাইরে তাঁর কিছু করার নেই।
প্রশাসনিক বিধি ও স্থানীয়দের প্রতিক্রিয়া
জনপ্রশাসন সংশ্লিষ্টদের মতে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কোনো কর্মকর্তার বদলি আদেশ বাতিল বা পরিবর্তনের দাবিতে জমায়েত, তদবির বা শৃঙ্খলাপরিপন্থী কোনো তৎপরতা বিধি লঙ্ঘনের শামিল।
যদিও ৫০ লাখ টাকা ঘুষ লেনদেন ও দালালদের আশ্বাস দেওয়ার অভিযোগের বিষয়ে এখনো স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো দালিলিক প্রমাণ সামনে আসেনি, তবুও নাটকীয়ভাবে বদলি বাতিলের এই প্রজ্ঞাপনকে ঘিরে শিবচরের সাধারণ মানুষ ও প্রশাসনিক মহলে চরম কৌতূহল ও সমালোচনা বিরাজ করছে।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.