#689170
✓ Verified & Published
❌ Not Refunded
ওসি শিবিরুল ইসলাম
Published Date
November 26, 2026
Accountability Demanded
৳2.5 Lacs
Status: refused
Geographical Location
Mymensingh
Country: Bangladesh
Incident Description
ময়মনসিংহ আ.লীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে ।
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে পুলিশের ২৭ সদস্যের একটি দল নিয়ে অভিযান চালান কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম। এ সময় আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
ডা. মমিনুর রহমান জিন্নাহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি।
জানা গেছে, ভাটিকাশর এলাকায় ডা. জিন্নাহর মালিকানাধীন নিরাময় ক্লিনিকে আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠকের তথ্য পেয়ে গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকটি তালা ও দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। এক পর্যায়ে সেখান থেকে ডা. জিন্নাহকে আটক করে। তবে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। মধ্যে কিছুদিন বিরতি দিয়ে ২০২৬ সালের ১১ মার্চ থেকে পুনরায় তিনি একই থানার ওসির দায়িত্বে রয়েছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই কোতোয়ালি থানাতেই উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন।
অভিযোগ রয়েছে, চলতি বছরের শুরুর দিকেও মহানগর আওয়ামী লীগ নেতা রিপন মিয়াকে (মাল্টি রিপন) ডিবি পুলিশ গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছিল। কিন্তু পরবর্তীতে ওসি শিবিরুল ইসলাম অসুস্থতার অজুহাত দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেন।
স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদীন অভিযোগ করেন, ওসি শিবিরুল ইসলাম মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের বড় নেতাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে তাদের শেল্টার দিচ্ছেন, আর নিজের চাকরি বাঁচাতে নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করছেন। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ নেতা ডা. জিন্নাহকে যদি গ্রেপ্তারই না করা হবে, তবে এত পুলিশ নিয়ে তালা ভেঙে অভিযান চালানো হলো কেন?
ঘটনা জানতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কয়েকজন গণমাধ্যম কর্মী কোতোয়ালি থানায় ওসির কক্ষে গেলে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। ডা. জিন্নাহকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক বলেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তাঁর প্রাইভেট হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল আওয়ামী লীগ আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনে বিষয়টি উত্থাপন করা হবে।
ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাকে প্রত্যাহার করতে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।’ তিনি আরও বলেন, ‘ওসি এতো ক্ষমতা কোথায় পায়, তার খুটির জোড় কোথায় এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, কোনো আসামি ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে ওসির কিছু ক্ষমতা দেওয়া আছে। তবে টাকা লেনদেনের মাধ্যমে যদি ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা অভিযোগ করেছেন এরকম ঘটনা সব সময়ই দেখা গেছে এবং ওসি যে টাকা সংগ্রহ করেন তার অর্ধেক এসপি পেয়ে থাকেন। এসপি ভাগ দেয় ডিআইজি কে এবং ডিআইজি দেয় আইজিপি কে। আইজিপির একটি ভাগ পায় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নাগরিকরা বৈষম্যের শিকার হচ্ছেন সঠিক আইন প্রণয়ন থেকে।
সময়/পর্যায় কর্মস্থল ও পদোন্নতিঃ
২০২৫ সালের জুনের আগে গফরগাঁও থানার ওসি, ময়মনসিংহ
২০২১ সালের ফেব্রুয়ারি পূর্বধলা থানার ওসি, নেত্রকোনা
পূর্বে ১ নম্বর পুলিশ ফাঁড়ি, কোতোয়ালী, ময়মনসিংহ — ইনচার্জ
আরও আগে ডিএমপি কোতোয়ালী থানায় এসআই
আরও আগে রাজশাহী রেঞ্জে ডিবি
আরও আগে টুঙ্গিপাড়া থানায় এসআই
আরও আগে পিবিআই, মৌলভীবাজার ও নরসিংদী
১৩ জুলাই ২০২৫ তারিখে RTV News-এ প্রকাশিত প্রতিবেদনে এক নির্যাতিত নারী তাঁর মামলা গ্রহণ না করার অভিযোগ করেন। ওসি শিবিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্তের জন্য একজন দারোগাকে নির্দেশ দেওয়া হয়েছিল। এটি দুর্নীতির সরাসরি অভিযোগ নয়, তবে দায়িত্ব পালনের বিষয়ে অভিযোগ ছিল।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.