#677267
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
কন্সটেবল থেকে এসআই
প্রকাশের তারিখ
November 12, 2026
দাবিকৃত
৳১০০ কোটি টাকা
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
জামালপুর
দেশ: Bangladesh
Incident Description
কনস্টেবল থেকে এসআই হয়েই হাতে ‘আলাদিনের চেরাগ’: পুলিশ কর্মকর্তা আকরামের বিপুল সম্পদের অনুসন্ধানে দুদক।
ছবি: শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে দুদকের অনুসন্ধানের মুখে পুলিশ কর্মকর্তা আকরাম হোসেন।
২০০৩ সালে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিয়ে এসআই হওয়ার পরই যেন হাতে চলে আসে ‘আলাদিনের চেরাগ’। ময়মনসিংহ পুলিশ লাইনের সামনে বিলাসবহুল পাঁচতলা বাড়ি, ঢাকায় একাধিক প্লট ও ৩টি ব্যক্তিগত গাড়িসহ বিপুল অবৈধ সম্পদের মালিক বনে যাওয়া পুলিশ কর্মকর্তা আকরামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৩ সালে সাধারণ এক কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন মো. আকরাম হোসেন। পরবর্তীতে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে উপপরিদর্শক (এসআই) হওয়ার পরই যেন তার হাতে চলে আসে ‘আলাদিনের চেরাগ’। সাধারণ মানুষকে বিভিন্ন সাজানো মামলার ভয় দেখিয়ে গত কয়েক বছরে ময়মনসিংহ পুলিশ লাইনের সামনে বিলাসবহুল পাঁচতলা বাড়ি, রাজধানী ঢাকায় একাধিক প্লট এবং ৩টি ব্যক্তিগত গাড়িসহ বিপুল অবৈধ সম্পদের মালিক বনে গেছেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধানে জানা গেছে, জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা আকরাম হোসেন ২০০৩ সালে কনস্টেবল পদে চাকরিতে যোগদানের পর ২০১৩ সালে এএসআই এবং ২০১৬ সালে পদোন্নতি পেয়ে এসআই হন। চাকরি জীবনে টানা প্রায় সাত থেকে আট বছর তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), শহরের ৩ নম্বর পুলিশ ফাঁড়ি এবং ভালুকা ও ঈশ্বরগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। দীর্ঘ সময় একই জেলায় অবস্থানের সুবাদে নিজস্ব বলয় তৈরি করে তিনি পুলিশ মহলে ও স্থানীয়ভাবে ‘ডন আকরাম’ এবং নিজ এলাকা জামালপুরে ‘ওসি আকরাম’ পরিচয়ে প্রভাব বিস্তার শুরু করেন।
দুদকে জমা পড়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহে দায়িত্ব পালনকালে নিরীহ মানুষকে ধরে এনে মাদক, জঙ্গি ও নাশকতার মতো গুরুতর সাজানো মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন এসআই আকরাম। এমনকি ভালুকা ও ৩ নম্বর পুলিশ ফাঁড়িতে থাকাকালীন তার অনৈতিক নির্দেশ না মানায় আলামিন ও মোতালেব নামের দুই পুলিশ সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, যা পরবর্তীতে বিভাগীয় তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়।
অবৈধ উপায়ে অর্জিত অর্থে গড়ে তোলা তার সম্পদের তালিকায় রয়েছে:
• বিলাসবহুল বাড়ি: ময়মনসিংহ শহরের পুলিশ লাইনের ঠিক সামনে নির্মিত একটি অত্যাধুনিক পাঁচতলা বাড়ি।
• প্লট ও জমি: রাজধানী ঢাকায় একাধিক প্লট, শ্বশুরবাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় প্রায় ২ কোটি টাকা মূল্যের জমি এবং নিজ গ্রাম জামালপুরের নান্দিনায় বোনদের নামে প্রায় ৫ বিঘা জমি ও বিপুল কৃষিজমি।
• ব্যক্তিগত গাড়ি: মোট ৩টি প্রাইভেট কার, যার একটি তিনি নিজে ব্যবহার করেন এবং বাকি দুটি তার সন্তানদের স্কুলে যাতায়াতের কাজে ব্যবহৃত হয়।
অনুসন্ধানী ক্যামেরার চোখে ‘আলাদিনের চেরাগ’
বিশেষ ইন-সাইট স্পটলাইট
আলাদিনের চেরাগের 'বাস্তব প্রতিফলন'
[আলাদিনের চেরাগের 'বাস্তব প্রতিফলন']ময়মনসিংহ পুলিশ লাইনের ঠিক নাকের ডগায় নির্মিত এসআই আকরামের সেই সুরম্য পাঁচতলা আলিশান অট্টালিকা। ২০০৩ সালে সাধারণ এক কনস্টেবল হিসেবে চাকরিজীবন শুরু করে মাত্র কয়েক বছরেই কোটি কোটি টাকার এমন আলিশান প্রাসাদের মালিক বনে যাওয়াকে স্থানীয় বাসিন্দারা কৌতুক করে বলছেন—'এ যেন রূপকথার আলাদিনের চেরাগের বাস্তব প্রতিফলন'!
দুর্নীতির পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে ‘ক্রসফায়ারে’ হত্যার গুরুতর অভিযোগ। ২০১৮ সালের ২২ মে ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া এলাকার যুবক রাজনকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামি এই এসআই আকরাম হোসেন। মামলার এজাহার অনুযায়ী, রাজনকে আটক করার পর ডিবি কার্যালয়ে তার বাবার কাছে রাতের মধ্যে ১৫ লাখ টাকা দাবি করেছিলেন আকরাম। নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা দিতে ব্যর্থ হওয়ায় রাজনকে ক্রসফায়ারে হত্যা করা হয় বলে পরিবারটির অভিযোগ। পরবর্তীতে জেলায় অতিরিক্ত প্রভাব বিস্তারের অভিযোগে তাকে ময়মনসিংহ থেকে নারায়ণগঞ্জে বদলি করা হয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এসআই মো. আকরাম হোসেন। গণমাধ্যমের কাছে দাবি করেছেন, প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং দীর্ঘ চাকরি জীবনে সুনামের সাথে কাজ করে একটি বাড়ি নির্মাণ করা মোটেও অস্বাভাবিক কোনো বিষয় নয়।
ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার স্থাবর-অস্থাবর সম্পদের নথিপত্র যাচাই-বাছাই শুরু করেছে। অনুসন্ধান শেষে আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদের প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাধারণ মানুষকে মাদক ও নাশকতার ভয় দেখিয়ে এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নথিপত্র যাচাই করছে দুদক।
প্রশ্ন থেকে যায় যেখানে দুদকের চেয়ারম্যান হতে প্রায় ২০০ কোটি টাকা ঘুষ দিতে হয় সেখানে কি এই দুর্নীতিবাজ এর বিচার হবে?

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.