Criminal Officer
← Back to Verified Records
#671821 ✓ Verified & Published
❌ Not Refunded

সেন্ট্রাল হাসপাতাল Central Hospital

Published Date November 25, 2026

Accountability Demanded

৳1.24 Lacs

Status: refused

Geographical Location

Dhaka

Country: Bangladesh

Incident Description

গত ৫-১১-২০২৬ তারিখে আমার স্ত্রীর ৩৭ সপ্তাহ প্রেগন্যান্সিতে দুপুরের পর থেকে বেবির মুভমেন্ট কম অনুভূত হওয়ায় আমরা সন্ধ্যা ৬টার পর আমাদের ডক্টর Dr. Begum Shamsun Nahar Kana ম্যামকে ইনফর্ম করি। ম্যাম আমাদেরকে সেন্ট্রাল হাসপাতাল (ধানমন্ডি) তে যাওয়ার পরামর্শ দেন। আমরা রাত ৮ টার মধ্যে হাসপাতালে যাই এবং ইমার্জেন্সিতে আমার স্ত্রীর CTG করানো হয়। CTG appears non-reassuring হওয়ার ডক্টরের পরামর্শে আমরা সিজারের সিদ্ধান্ত নিই। আমাদের ডক্টর Dr. Begum Shamsun Nahar Kana আমার স্ত্রীকে রাত ৯:৪৫ মিনিটে সিজার করেন এবং তিনি জানান আমার স্ত্রীর অপারেশন সাকসেসফুল, তার সবকিছু স্বাভাবিক এবং আলহামদুলিল্লাহ্ অতিরিক্ত ব্লাডের প্রয়োজন হয়নি। আমাদের একটি পুত্র সন্তান জন্ম হয় 3.2 KG। অপারেশনের পর মা ও বাবুকে ২-৩ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের জন্য Dr. Taiaba Sultana (NICU) MBBS, DCH এর তত্ত্বাবধানে অবজারভেশন ইউনিটে রাখা হয়। তিনি রাত ১২ টায় আমাকে বাবুর কন্ডিশন রিপোর্ট করার কথা থাকলেও রাত ১১ টায় হাসপাতাল থেকে বেরিয়ে যান, এবং হাসপাতালের অবজারভেশন ডিপার্টমেন্ট তাকে মোবাইলের ভিডিও কলে বাবুকে দেখিয়ে NICU তে শিফট করার জন্য আমাকে ডেকে পাঠান। আমি বাধ্য হয়ে হাসপাতালের ফরমালিটি সম্পন্ন করি ।

কিন্তু এরপর যা ঘটেছে, তা একজন বাবা হিসেবে আমার কাছে দুঃস্বপ্নের মতো। NICU ডিপার্টমেন্টের ডক্টর থেকে নার্স কেউই আমাকে সঠিক ইনফরমেশন প্রদান করেনি। আমার বাবুর কখন কি ট্রিটমেন্ট চলছে অথবা পরবর্তীতে কি কি পদক্ষেপ নেয়া হবে—এ বিষয়ে তারা কোনোভাবেই আমাকে আশানুরূপ উত্তর দেয়নি। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম আমার বাবুর ECHO কখন করানো হবে, তারা আমাকে নির্দিষ্ট সময় না বলে জানিয়েছে রাতে হতেও পারে নাও হতে পারে। আমি নিরুপায় হয়ে রাত প্রায় ১ টায় কেবিনে চলে আসি। সকালে Dr. Taiaba Sultana ম্যামের কাছে বাবুর আপডেট জানতে চাইলে তিনি আমাকে বলেন, NICU তে শিফট করার পর থেকে বাবুর শ্বাস স্টেবল আলহামদুলিল্লাহ্। আমি সারাদিনে ১ বার বাবুকে দূর থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। ওনারা NICU রুমে কাউকে অ্যালাও করেন না, এভাবে সারাটা দিন অসহায়ের মতো হাসপাতালে সময় পার করেছি।

হঠাৎ ৭-১১-২৬ রাত ১২ টায় আমাকে NICU তে কল করা হয়। আমি দ্রুত সেখানে উপস্থিত হলে Cardiologist Dr. Shakhawaat Alam আমাকে জানান যে বাবুর ECHO করানো হয়েছে এবং তার হার্টে ২টি ফুটো ধরা পড়েছে—একটি মাইনর এবং অন্যটি 5.3MM। আমি প্রচন্ড টেনশনে তাকে জিজ্ঞেস করি, "স্যার এখন পরবর্তী ট্রিটমেন্ট কি হবে?" তিনি বলেন তারা আরও ৩ দিন অবজারভেশনে NICU তে বেবিকে রাখবেন, তারপর থেকে মেডিসিনাল ট্রিটমেন্ট শুরু করবেন। আমি এরপর তাকে প্রশ্ন করি, "এছাড়া বাবুর সার্বিক অবস্থা কেমন এবং বর্তমানে তার কি কি ট্রিটমেন্ট চলমান?" উত্তরে তিনি খুবই রূক্ষভাবে আমাকে বলেন, "আমি কেন বলব, সে বিষয়ে বেবির ডাক্তারের সাথে কথা বলুন।" ওনার কথার মধ্যে প্রচন্ড বিরক্তিভাব এবং অপেশাদার আচরণ লক্ষ করে আমি সেখান থেকে বের হই। এবং সাথে সাথে আমার ডক্টর Dr. Begum Shamsun Nahar Kana ম্যামকে ইনফর্ম করি।

সামগ্রিক অবস্থায় আমি খুব টেনশনে ছিলাম, তাই আমি আবার রাত ১:১৭ AM-এ NICU ডিউটি ডক্টরের সাথে কথা বলতে যাই। তাদেরকে ECHO রিপোর্ট দেখাতে বলি, কিন্তু তারা আমাকে জানায় রিপোর্ট রাত ১০ টায় পাবো, এখনো তাদের হাতে আসেনি। এটা শুনার পর আমি খুবই অবাক হই এবং আমার বাবুর চিকিৎসার বিষয়ে প্রবল সন্দেহ তৈরি হয়। আমি তাদেরকে বলি, ECHO ছাড়া এখন পর্যন্ত আমার বাবুর কি কি ট্রিটমেন্ট/পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তা আমাকে রিপোর্ট দিন। তারা আমাকে জানায় এখন সম্ভব না, আপনি সকালে Dr. Taiaba আসলে তার সাথে কথা বলুন। আমি সাথে সাথে আপত্তি জানিয়ে বিনীতভাবে তৎক্ষণাৎ রিপোর্ট দেখতে চাই। এক পর্যায়ে তারা একটি ফাইল নিয়ে আসেন এবং আমাকে শুধুমাত্র ১টি Haematology রিপোর্ট দেখান। আমার সন্দেহ আরও বাড়তে থাকে। আমি রিপোর্টের ছবি ধারণ করার সময় আমার বাবুর Vital Signs Chart-এর একটি ছবি তুলি, যার সময় ছিল 7-11-2026 1:17am। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি 😢 আমি সেই চার্টে দেখতে পাই, তারা আগে থেকেই 7-11-2026 এর 2am এবং 6am এর RR/M, Puls/M,SpO2% লিখে রেখেছে এবং Signature Done করা! এটা দেখার পর আমার ভেতরটা কেঁপে উঠেছিল, এবং আমি কান্না ধরে রাখতে পারিনি...

বিষয়টি আমি Dr. Begum Shamsun Nahar Kana ম্যামকে ইনফর্ম করি এবং সিদ্ধান্ত নেই এই হাসপাতালে থেকে দ্রুত সময়ে আমি আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে অন্য কোনো হাসপাতালে চলে যাবো। তিনিও বিষয়টি শুনে অবাক হন এবং আমাকে তৎক্ষণাৎ শান্ত হতে বলেন। Begum Shamsun Nahar Kana, MBBS FCPS সকাল ৬:৩০ এ হাসপাতালে আমার স্ত্রীকে পর্যবেক্ষণ করে তাকে ছুটি দেন।

আমি সকালে ৩৫ ঘণ্টার এই জার্নিতে হাসপাতালের সম্পূর্ণ বিল ১,২৪,৪০৪ টাকা পরিশোধ করে ECHO রিপোর্ট পেন্ডিং রেখেই আমার স্ত্রী এবং সন্তান সহ আনুমানিক সকাল ৯ টায় হাসপাতাল ত্যাগ করি।

বিঃদ্রঃ আল্লাহ্ মেহেরবানী করে আমার বাবাটাকে রক্ষা করেছেন। একজন বাবা কতটা নিরুপায় হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ আমি নিজে। আল্লাহ্ যেন কোনো বাবা-মাকে এমন পরিস্থিতিতে না ফেলেন, কমেন্টে রিপোর্টের ছবি দেয়া হলো…

এখানে একটি বিষয় আমি একদম পরিষ্কার করে বলতে চাই—এই পুরো ঘটনায় আমাদের গাইনি বিশেষজ্ঞ Dr. Begum Shamsun Nahar Kana ম্যাম সম্পূর্ণ নির্দোষ। তিনি শুরু থেকেই আমাদের সাথে ২৪ ঘণ্টা কানেক্ট ছিলেন, প্রতিটি মুহূর্তে খোঁজখবর নিয়েছেন এবং আমাদের পাশে ছিলেন। শুধু এই ডেলিভারির সময়ই নয়, ওনার সাথে আমাদের প্রায় ১ বছরের পুরো জার্নিতে আমরা ১০০% সেটিসফাইড। আমি মন থেকে বলছি, ওনার মতো এত আন্তরিক ও দায়িত্বশীল ডক্টর যেন বাংলাদেশে হাজার হাজার তৈরি হন। আমার এই খারপ মুহুর্তে মেম পাশে না থাকলে আমার সঠিক সিদ্ধান্ত নেয়া অনেকটা অসম্ভব হতো। ব্যক্তিগতভাবে আমি ওনার প্রতি শতভাগ সন্তুষ্ট এবং সবাইকে ওনার বিষয়ে শতভাগ রিকমেন্ড করছি। অনেক সংবাদমাধ্যম সহকর্মী আমাকে সংবাদ সম্মেলন করার জন্য অনুরোধ করেছেন, এবং অনেক আইনজীবী বৃহত্তর স্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

আমি সবার উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই—আমি বাংলাদেশের প্রতিটি চিকিৎসককে শ্রদ্ধা করি, তাঁরা আমাদের দেশের সম্পদ। অসুস্থতায় আল্লাহর পর অন্যতম ভরসার জায়গা আমাদের সম্মানিত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সংশ্লিষ্ট সবাই। আমার এই পোস্ট বা বক্তব্যের উদ্দেশ্য কাউকে ছোট করা, হেয় করা বা অপমান করা নয়। এমনকি আমার কোনো পদক্ষেপে কোনো হাসপাতাল বন্ধ হয়ে যাক, সেটাও আমি চাই না।
আমি শুধু চাই—এই ধরনের হয়রানি, অবহেলা ও দায়িত্বহীনতা যেন বন্ধ হয়। চিকিৎসক যেন রোগীর প্রকৃত আস্থার জায়গা হন, আর হাসপাতাল যেন প্রতিটি মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। সবাইকে ধন্যবাদ ও দোয়া।

Evidence Files (3)

🖼️ Image Evidence Size: N/A
🖼️ Image Evidence Size: N/A
🖼️ Image Evidence Size: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

Share This Verified Case

Help expose corruption by sharing this record with your network.