#666098
✓ Verified & Published
❌ Not Refunded
জাতীয় ক্রীড়া পরিষদ
Published Date
November 24, 2026
Accountability Demanded
৳1.42 Cr
Status: refused
Geographical Location
Dhaka
Country: Bangladesh
Incident Description
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আর্থিক তছরুপ হিসেবে চিহ্নিত ১ কোটি ৪১ লক্ষ ৯৯ হাজার ২৩০ টাকা উদ্ধারের নির্দেশ—২৯ সদস্যের অ্যাডহক কমিটির সাফল্য কোথায়?
জাতীয় ক্রীড়া পরিষদ কোনো নিজস্ব অভিযোগের ভিত্তিতে নয়, নিজেদের গঠিত নিরীক্ষা কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের বিগত কমিটির আমলে সংঘটিত আর্থিক তছরুপের বিষয়টি চিহ্নিত করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নং ৪৩.০৩.০০০০.০০৬.০০.১১৮.২৫(৩)-৩২৩, তারিখ ১৬ জুন ২০২৬ অনুযায়ী, ২০২০–২১ থেকে ২০২৩–২৪ অর্থবছরের মোট ১,৪১,৯৯,২৩০ টাকা আদায় করে প্রতিবেদন দাখিলের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ১৭ জুন ২০২৬ তারিখে অ্যাডহক কমিটির ১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক সভাপতি কাজী মোরশেদ হোসেন কামাল এবং সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাকে ২১ জুন ২০২৬ তারিখে পত্র জারি করে সাত কার্যদিবসের মধ্যে অর্থ জমা দিতে বলা হয়েছিল।
সবচেয়ে interessante বিষয় হলো, যে সময়ে এই আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে, সে সময়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের মধ্যে সাধারণ সম্পাদকসহ অনেকেই বর্তমান অ্যাডহক কমিটিতেও রয়েছেন।
যাঁদের দায়িত্বকালের আর্থিক কার্যক্রম নিয়ে নিরীক্ষা আপত্তি, তাঁদেরই কেউ কেউ এখন আর্থিক সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার দায়িত্বে! এর চেয়ে বড় সাংগঠনিক পরিহাস আর কী হতে পারে?
২৯ সদস্যের এত বিশাল অ্যাডহক কমিটি নিশ্চয়ই এত দিনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশ বাস্তবায়ন করে ফেলেছে! নিশ্চয়ই প্রায় দেড় কোটি টাকা ফেডারেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছে এবং সেই অর্থ খেলোয়াড়দের প্রশিক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও কারিগরি উন্নয়নে ব্যবহৃত হচ্ছে কিংবা ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে!
তায়কোয়ানডো সংশ্লিষ্টদের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন—
▪️ এ পর্যন্ত কত টাকা আদায় করা হয়েছে?
▪️ জাতীয় ক্রীড়া পরিষদে অর্থ আদায়ের অগ্রগতি প্রতিবেদন পাঠানো হয়েছে কি?
▪️ সাত কার্যদিবসের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
▪️ বিগত কমিটির আর্থিক সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট যাঁরা বর্তমান কমিটিতে রয়েছেন, তাঁদের ভূমিকা ও দায় কতটুকু যাচাই করা হয়েছে?
▪️ অর্থ উদ্ধারের কার্যক্রমে সম্ভাব্য স্বার্থের সংঘাত নিরসনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
▪️ অর্থ আদায় হয়ে থাকলে খেলোয়াড়দের উন্নয়নে তার কতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে?
আজ ২৪ নভেম্বর ২০২৬। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার পাঁচ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। অথচ অর্থ উদ্ধারের প্রকৃত অগ্রগতি সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রকাশ করা প্রয়োজন।
মনে রাখতে হবে, নিরীক্ষায় উত্থাপিত অনিয়মের ব্যক্তিগত ও আইনগত দায় যথাযথ প্রক্রিয়ায় নির্ধারিত হবে। কিন্তু অর্থ উদ্ধারে বর্তমান কমিটির প্রশাসনিক জবাবদিহি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
অ্যাডহক কমিটির সাফল্য কতটি সভা, অনুষ্ঠান, প্রশিক্ষণ কোর্স কিংবা ফটোসেশন হয়েছে, তা দিয়ে বিচার করলে চলবে না। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশ বাস্তবায়ন এবং ফেডারেশনের প্রাপ্য অর্থ উদ্ধারের মাধ্যমেও তার যোগ্যতা ও কার্যকারিতা প্রমাণ করতে হবে।
অতীতের আর্থিক অনিয়মের বিচার চাইতে গিয়ে বর্তমানের নিষ্ক্রিয়তাকে বৈধতা দেওয়া যায় না।
অর্থ আদায় হয়ে থাকলে হিসাব প্রকাশ করুন। আদায় না হয়ে থাকলে কারণ এবং গৃহীত আইনগত পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরুন।
২৯ সদস্যের কমিটি, প্রায় দেড় কোটি টাকা, পাঁচ মাসের বেশি সময়—ফলাফল কোথায়?
খেলোয়াড়দের অর্থ ফেরত চাই। স্বচ্ছ হিসাব চাই। অতীত ও বর্তমান উভয় কমিটির জবাবদিহি চাই।
এ কে এম রফিকুল ইসলাম
সাবেক কৌশলগত উন্নয়ন উপদেষ্টা
সদস্য, সংস্কার উপকমিটি
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.