#636346
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান
প্রকাশের তারিখ
November 15, 2026
দাবিকৃত
৳১৫০ কোটি টাকা
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
কক্সবাজার
দেশ: Bangladesh
Incident Description
১৫০ কোটি টাকার অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে সওজের প্রধান প্রকৌশলী এখন মনিরুজ্জামান, সম্পদের উৎস নিয়ে দুদকের অনুসন্ধান কিন্তু দুদক শুধু পুটি মাছ ধরে কারন দুদকের মহা পরিচালক হতে মিনিমাম ২০০ কোটি টাকা দিতে হয়।
কক্সবাজারে প্রাক্কলন বাড়িয়ে অর্থ আত্মসাৎ, রাজশাহীতে ‘কোর সিন্ডিকেট’, মুন্সিগঞ্জে নিম্নমানের কাজ ও রংপুরে ঠিকাদার সিন্ডিকেটের অভিযোগ; শতকোটি টাকার বিটকয়েন সম্পদের দাবিও আলোচনায়
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী পদে দায়িত্বে থাকা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে একের পর এক গুরুতর দুর্নীতি, টেন্ডার জালিয়াতি, ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। কক্সবাজার সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে প্রকল্পের প্রাক্কলন অস্বাভাবিকভাবে বাড়িয়ে প্রায় ১৫০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজশাহী, মুন্সিগঞ্জ ও রংপুরে দায়িত্ব পালনকালেও বিভিন্ন অনিয়ম ও ঠিকাদারি সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে।
অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর বিষয় হলো, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়, দরপত্র নিয়ন্ত্রণ, বিল-ভাউচার এবং ঠিকাদারি কাজ বণ্টনকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কক্সবাজারে ১৫০ কোটি টাকার অনিয়মের অভিযোগ
দুদকে জমা দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, কক্সবাজার সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে মো. মনিরুজ্জামান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন অস্বাভাবিকভাবে বাড়িয়ে প্রায় ১৫০ কোটি টাকার আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সমুদ্র উপকূলীয় ও পর্যটন এলাকার সড়ক উন্নয়নের নামে বরাদ্দ করা অর্থের বিপরীতে বাস্তবে যথাযথ কাজ সম্পন্ন না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ ছাড়ের ঘটনা ঘটেছে। প্রকল্পের ব্যয় বাড়িয়ে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে সম্প্রতি মো. আব্দুল হান্নান নামের এক ব্যক্তি দুদকে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি নিজেকে সওজের নিয়মিত ঠিকাদার হিসেবে পরিচয় দিয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।
রাজশাহীতে ‘কোর সিন্ডিকেট’ গঠনের অভিযোগ
রাজশাহী জোনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময় মনিরুজ্জামানের বিরুদ্ধে নির্দিষ্ট ৪ থেকে ৫ জন ঠিকাদারকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, ওই সিন্ডিকেটের বাইরে থাকা সাধারণ ঠিকাদারদের জন্য দরপত্রে অংশগ্রহণ এবং কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন ও কথিত কমিশন নিশ্চিত না করলে অনেক ঠিকাদার কাজ পেতেন না বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, দরপত্রের শর্ত ও প্রক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো, যাতে নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানই কাজ পাওয়ার সুযোগ পায়। এতে সরকারি ক্রয় বিধিমালার স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
মুন্সিগঞ্জে নিম্নমানের কাজ, রংপুরে ঠিকাদারি সিন্ডিকেট
মুন্সিগঞ্জ সড়ক বিভাগে দায়িত্ব পালনকালে সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে কোটি কোটি টাকা উত্তোলন করা হলেও বাস্তবে কাজের মান ছিল নিম্নমানের—এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, সংস্কারকাজে যথাযথ মান নিশ্চিত না করায় বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বিভিন্ন সড়কে খানাখন্দ সৃষ্টি হয় এবং অনেক স্থানে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
অন্যদিকে, রংপুর জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ‘আমিনুল ইসলাম কনস্ট্রাকশন’সহ কয়েকটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক ও সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, সরকারি ক্রয় বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করে দরপত্রের শর্ত এমনভাবে নির্ধারণ করা হতো, যাতে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলো সুবিধা পায় এবং অন্য ঠিকাদাররা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন।
ফাইল অনুমোদনে ৫ থেকে ৮ শতাংশ কমিশনের অভিযোগ
বর্তমানে তাঁর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশাসনিক, কারিগরি ও প্রযুক্তিগত অনুমোদনের ক্ষেত্রে ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করার অভিযোগও উঠেছে।
অভিযোগে দাবি করা হয়েছে, কথিত কমিশন ছাড়া বিভিন্ন প্রকল্পের ফাইল অনুমোদন ও স্বাক্ষর পেতে ঠিকাদারদের সমস্যায় পড়তে হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা এবং সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র, বিল-ভাউচার ও অনুমোদন প্রক্রিয়া পরীক্ষা করা প্রয়োজন।
শতকোটি টাকার বিটকয়েন সম্পদের দাবি
মনিরুজ্জামানের সম্পদ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিটকয়েনে বিপুল অর্থ বিনিয়োগ বা সংরক্ষণের অভিযোগ। তাঁর ঘনিষ্ঠ পরিচিত কয়েকজনের বরাতে কয়েক শ কোটি টাকার সমপরিমাণ বিটকয়েন থাকার দাবি করা হচ্ছে।
তবে এই ডিজিটাল সম্পদের পরিমাণ, মালিকানা, লেনদেনের উৎস কিংবা সংশ্লিষ্ট ওয়ালেটের সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততার পক্ষে এখন পর্যন্ত কোনো যাচাইযোগ্য নথি বা স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত অভিযোগ ও অনুসন্ধানের দাবি হিসেবেই বিবেচিত হওয়া উচিত।
দুদকের অনুসন্ধানে তাঁর ব্যাংক হিসাব, আয়কর নথি, স্থাবর-অস্থাবর সম্পদ, পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ এবং ডিজিটাল সম্পদের সম্ভাব্য লেনদেন খতিয়ে দেখা হলে এ বিষয়ে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
টিআইবির গবেষণায় সওজের প্রকল্পে বড় ধরনের অনিয়মের চিত্র
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ও ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ নতুন নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর একটি গবেষণা প্রতিবেদনে গত ১৫ বছরে সওজের উন্নয়ন প্রকল্পে ২৩ থেকে ৪০ শতাংশ অর্থ অপচয় বা দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে অনিয়মের আর্থিক পরিমাণ ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা পর্যন্ত বলে দাবি করা হয়েছে।
টিআইবির গবেষণায় ঠিকাদার, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে দরপত্র, বিল অনুমোদন এবং লাইসেন্স ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়টি উঠে এসেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, সওজের ক্রয় প্রক্রিয়া ও প্রকল্প বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সিন্ডিকেটের প্রভাব বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট জালিয়াতি ও বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত এবং প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির সম্পদের উৎসও খতিয়ে দেখা প্রয়োজন।
দুদকের অনুসন্ধানে সম্পদের উৎস
দুদক সূত্রের বরাতে জানা গেছে, মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। তাঁর নামে-বেনামে থাকা সম্পদের প্রাথমিক তথ্য সংগ্রহের কথাও জানানো হয়েছে।
অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান, সম্পদের বিবরণ যাচাই এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের বিষয়টি কমিশনের প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
এখন প্রশ্ন, এত অভিযোগের পরও জবাবদিহি কোথায়?
একজন সরকারি প্রকৌশলীর বিরুদ্ধে একাধিক কর্মস্থলে টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদারি সিন্ডিকেট, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, নিম্নমানের কাজ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মতো অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কক্সবাজারে প্রায় ১৫০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এবং বিটকয়েনে কয়েক শ কোটি টাকার সম্পদ থাকার দাবির মতো বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।
এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এসব অভিযোগের পেছনে কী পরিমাণ তথ্য-প্রমাণ রয়েছে? প্রকল্পের প্রাক্কলন, বাস্তব কাজের পরিমাণ, বিল-ভাউচার, দরপত্রের নথি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেন কি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে? একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার সম্পদের সঙ্গে তাঁর বৈধ আয়ের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।
সওজের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর অভিযোগ প্রমাণিত না হলে অভিযুক্ত কর্মকর্তারও আত্মপক্ষ সমর্থন ও নিজের অবস্থান পরিষ্কার করার সুযোগ নিশ্চিত করতে হবে।
জনস্বার্থে এখন প্রয়োজন শুধু অভিযোগের বিবরণ নয়, বরং তথ্য-প্রমাণভিত্তিক তদন্তের বিচার এবং দৃশ্যমান জবাবদিহিতা।
এছাড়াও তার পূর্বে আরও অসংখ্য অভিযোগ রয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তরের টাঙ্গাইল ডিভিশনে কর্মরত নির্বাহী প্রকৌশলী থাকাকালীন মো. মনিরুজ্জামান এর বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগগুলো তার নরসিংদী সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের।
নরসিংদী সড়ক বিভাগে মো. মনিরুজ্জামানের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব কালীন সময়ে প্রায় ৪ বছরে ছোট ছোট মেরামতের নামে যে বরাদ্দ দেওয়া হয়েছিল তার সিংহভাগই অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রাক্কলন প্রস্তুত করে দরপত্র আহ্বান এর মাধ্যমে অর্থ আত্মসাত করা হয়েছে বলে অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ সুত্রে জানা যায়, উন্নয়ন প্রকল্পের প্রায় প্রতিটি কাজেরই কিছু ভুয়া কাজের ব্যয় দেখানো হয়েছে এবং প্রাক্কলনগুলো পরবর্তীতে রিভাইসড করে অতিরিক্ত ব্যয় করা হয়। নরসিংদী সড়ক বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান একাই এই অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
তৎকালীন সময়ে সরকারি চাকুরি বিধিমালা লঙ্ঘন করে নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান অনেক কাজেই ঠিকাদারদের সহযোগী (পার্টনার) হিসেবে কাজ করেন বলেও অভিযোগ সুত্রে জানা গেছে।
মনিরুজ্জামান ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় চার বছর নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
এই সময়ে তিনি প্রায় ৫০ কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেন বলে অভিযোগ রয়েছে। এ অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি ও তার পরিবার ঢাকা ও তার নিজ জেলায় জমি, ফ্ল্যাট ক্রয় করেছেন বলেও জানা গেছে। হয়েছেনে ব্যক্তিগত বিলাসবহুল গাড়ির মালিক। এছাড়া তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে বহু টাকার এফডিআর। এগুলো সব জনগণের টাকা যা রাষ্ট্রীয় কোষাগারে রেখে দেশের কাজে লাগাতে হবে।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (3)
Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.