#617073
✓ Verified & Published
❌ Not Refunded
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান
Published Date
November 24, 2026
Accountability Demanded
৳0
Status: refused
Geographical Location
Cox's Bazar
Country: Bangladesh
Incident Description
চকরিয়া থানার ওসি আরিফসহ ৭ জনের বিরুদ্ধে ডাকাতি ও লুটপাটের মামলা।
লামায় প্রবাসীর নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ, ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আদালতের
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর, মালামাল লুট ও ডাকাতির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওসির পাশাপাশি থানার ছয় পুলিশ সদস্য ও পুলিশের কথিত এক সোর্সকে আসামি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন আলম সাইর।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামা উপজেলার ফাইতং এলাকায় সৌদি আরবপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় আসামি খোঁজার কথা বলে ভবনটির আশপাশের রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা তৈরি করে ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।
বাদীর দাবি, কয়েক ঘণ্টা ধরে চলা ওই অভিযানে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করা হয়। পরে সেখান থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভবনটির মালিক রিয়াদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। প্রায় পাঁচ বছর ধরে তিনি সেখানে নিজের ভবন নির্মাণের কাজ চালিয়ে আসছিলেন। ফলে আসামি অনুসন্ধানের নামে এমন অভিযান ও নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়েও বিষয়টি আলোচনায় আসে। এদিকে ঘটনাস্থলের কাছাকাছি, ফাইতং পুলিশ ফাঁড়ি অবস্থিত হলেও ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
অন্যদিকে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার অহিদর রহমানের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্থাপনাটি তৌহিদ নামে এক শীর্ষ সন্ত্রাসীর বাড়ি। তবে জমির কাগজপত্র ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনটি প্রবাসী রিয়াদের বলে দাবি করা হচ্ছে।
মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন—এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং থানার কথিত সোর্স বাসু।
আদালতে দায়ের করা মামলাটির নম্বর সিআর ৩৪২/২৬। মামলাটি আমলে নিয়ে আদালত সংশ্লিষ্ট এসআরবির সিওকে তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা
একজন প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের নামে ভাঙচুর ও মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগটি ইতোমধ্যে জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.