Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#540576 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)

প্রকাশের তারিখ November 16, 2026

দাবিকৃত

৳৪৮১৩ কোটি টাকা

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

চট্টগ্রাম

দেশ: Bangladesh

Incident Description

বিপিসির ৪,৮১৩ কোটি টাকার এফডিআর: তদন্ত কমিটিতেই অভিযুক্ত দুই কর্মকর্তা! এছাড়াও বিপিসির আরও এরকম অসংখ্য অভিযোগ আছে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৫৭ কোটি টাকা দুই কর্মকর্তার ব্যক্তিগত হিসাবে স্থানান্তরের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই কর্মকর্তা হলেন বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালক মহিউদ্দিন আহমেদ ও মহাব্যবস্থাপক মোহাম্মাদ শাহেদ। দুদকের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের প্রমাণ পাওয়ার পর চলতি সপ্তাতে কমিশন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান টিম গঠন করেছে বলে জানিয়েছেন মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী।

দুদক সূত্র জানায়, সম্প্রতি দুদকের হট লাইনে অভিযোগ আসে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোমপানি লিমিটেড’- এর পরিচালক মহিউদ্দিন আহমেদ এবং মহাব্যবস্থাপক মোহাম্মাদ শাহেদ পারসপরিক যোগসাজশে উক্ত কোমপানীর বিভিন্ন ব্যাংক হিসাব হতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনপূর্বক তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান যথাক্রমে ‘পিরামিড এক্সিম লিমিটেড’ এবং ‘গুডউইন’ নামক কোমপানীর বিভিন্ন ব্যাংক হিসাবে অবৈধভাবে অর্থ জমা করছে।

এ অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে গত ২৮ জানুয়ারি দুদকের পরিচালক এসএম সাহিদুর রহমান এবং মোহাম্মাদ মাহমুদুর রহমান-এর সমন্বিত এনফোর্সমেন্ট টিম যথাক্রমে সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেড-এ অভিযান চালিয়ে হিসাবের অনুসন্ধান করে। দুদক টিম কোমপানির পরিচালক ও তাঁর স্ত্রীর পিরামিড এক্সিম লিমিটেড কোমপানির নামে গত তিন বছরে বিভিন্ন ব্যাংকে সর্বমোট ৪৩ কোটি টাকার বেশি এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদের ব্যক্তিমালিকানাধীন গুডউইন কোমপানির নামে গত তিন বছরে প্রায় ১৪ কোটি টাকা জমা এবং উত্তোলনের প্রাথমিক প্রমাণ পায়।

অর্থ রাখার সিদ্ধান্তে যাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্তের দায়িত্বও তাঁদের হাতে—নিরপেক্ষতা নিয়ে তীব্র বিতর্ক।

জ্বালানি তেল আমদানির ব্যয় মেটাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) যখন তীব্র তহবিল সংকট, তখন সংস্থাটি ও এর অধীন তিনটি প্রতিষ্ঠানের বিপুল অর্থ বিভিন্ন সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে আটকে থাকার তথ্য সামনে এসেছে। এর পরিমাণ ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা। বিপুল অঙ্কের এই অর্থ কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে এবং কী বিবেচনায় এসব ব্যাংকে রাখা হয়েছিল, তা অনুসন্ধানে গত ৩ নভেম্বর সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি।

কিন্তু তদন্ত কমিটি গঠনের পরই প্রশ্ন উঠেছে এর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে। কারণ, যাঁদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন রয়েছে, তাঁদেরই একজনকে করা হয়েছে তদন্ত কমিটির আহ্বায়ক। অন্যজনও রয়েছেন কমিটির সদস্য হিসেবে।

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, বিপিসির সচিব শাহিনা সুলতানা এবং পরিচালক (অর্থ) নাজনীন পারভীনের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক তদারকির বিষয়গুলো তদন্তের আওতায় আসা প্রয়োজন। অথচ পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে করা হয়েছে তদন্ত কমিটির আহ্বায়ক। অন্যদিকে, কমিটি গঠনের প্রশাসনিক আদেশ জারি করেছেন সচিব শাহিনা সুলতানা। তিনি নিজেও ওই সাত সদস্যের কমিটির অন্যতম সদস্য।

এ অবস্থায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে স্বার্থের সংঘাতের (Conflict of Interest) প্রশ্ন সামনে এসেছে। সংশ্লিষ্টদের বক্তব্য, যাঁদের সিদ্ধান্ত বা দায়িত্ব পালনের বিষয়টি তদন্তের প্রয়োজন হতে পারে, তাঁদেরই তদন্ত প্রক্রিয়ার নেতৃত্বে কিংবা সদস্য হিসেবে রাখা হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন কতটা সম্ভব হবে, তা নিয়ে যৌক্তিক সংশয় তৈরি হয়।

তদন্তের দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের ভূমিকা নিয়েই প্রশ্ন

বিপিসির অর্থ বিভাগ সরাসরি এফডিআর ও আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট। ফলে পরিচালক (অর্থ) হিসেবে নাজনীন পারভীনের দায়িত্ব, সংশ্লিষ্ট ব্যাংক নির্বাচনের প্রক্রিয়া, আমানত রাখার অনুমোদন, ঝুঁকি মূল্যায়ন এবং অর্থের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

একইভাবে সচিব শাহিনা সুলতানার প্রশাসনিক ভূমিকা, কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দাপ্তরিক নথিপত্রের বিষয়েও স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এ দুজন কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাঁদের ব্যক্তিগত দায় বা সংশ্লিষ্টতা নির্ধারণের জন্য প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, আর্থিক নথি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণ।

৪,৮১৩ কোটি টাকা: সিদ্ধান্তের নেপথ্যে কারা?

বিপিসি ও এর অধীন প্রতিষ্ঠানগুলোর বিপুল অর্থ সংকটাপন্ন ব্যাংকে এফডিআর হিসেবে রাখার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো জনসমক্ষে স্পষ্ট নয়।

কোন কোন ব্যাংকে কত টাকা জমা রাখা হয়েছে? এসব ব্যাংকের আর্থিক অবস্থার ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগে থেকেই অবগত ছিলেন কি না? আমানত রাখার ক্ষেত্রে প্রচলিত নীতিমালা ও ঝুঁকি ব্যবস্থাপনা অনুসরণ করা হয়েছিল কি? অর্থ জমা রাখার সিদ্ধান্তে কারা সুপারিশ, অনুমোদন ও চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন? এসব আমানতের বিপরীতে প্রাপ্ত সুদ, মুনাফা এবং অর্থ ফেরত পাওয়ার বর্তমান অবস্থা কী?

এ ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী আর্থিক সুবিধা, কমিশন কিংবা অন্য কোনো অনৈতিক সুবিধা পেয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে। তবে কমিশন বাণিজ্যের অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।
এক মাসে তদন্ত শেষ, কিন্তু নিরপেক্ষতা নিশ্চিত হবে কীভাবে?

গঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কমিটির নেতৃত্ব ও সদস্য নির্বাচন নিয়েই যখন প্রশ্ন উঠেছে, তখন নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

তাঁদের দাবি, বিপিসির অভ্যন্তরীণ কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটির পরিবর্তে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন তদন্তের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকার প্রতিটি এফডিআরের ব্যাংকভিত্তিক হিসাব, আমানত রাখার অনুমোদনপত্র, বোর্ডের সিদ্ধান্ত, সুদের হিসাব, মেয়াদপূর্তির তথ্য এবং অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা জনসমক্ষে প্রকাশের দাবি উঠেছে।

জবাবদিহিতা নিশ্চিত না হলে বাড়বে জনস্বার্থের ঝুঁকি

জ্বালানি তেল আমদানি ও সরবরাহের মতো কৌশলগত খাতে বিপিসির আর্থিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আমদানি ব্যয় মেটাতে অর্থসংকট, অন্যদিকে বিপুল অর্থ ঝুঁকিপূর্ণ ব্যাংকে আটকে থাকার অভিযোগ—এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তদন্ত যেন কোনো কর্মকর্তাকে দায়মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরিণত না হয়। কার সিদ্ধান্তে অর্থ জমা হয়েছে, কারা অনুমোদন দিয়েছেন, ঝুঁকি সম্পর্কে কারা অবগত ছিলেন এবং রাষ্ট্রীয় অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে কার কী দায়িত্ব ছিল—প্রতিটি বিষয় নথিপত্রের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

বিপিসির ৪,৮১৩ কোটি ৩২ লাখ টাকার এফডিআর নিয়ে ওঠা প্রশ্নের সুষ্ঠু নিষ্পত্তি এবং রাষ্ট্রীয় অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক তদন্ত এখন সময়ের দাবি।

এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সাবেক পিএস প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ এবং আরেক উপ-ব্যবস্থাপক (বোর্ড) আশিক শাহরিয়ারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গত ১৭ আগস্ট বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। অভিযোগ ওঠা দুই কর্মকর্তাই ঝালকাঠি জেলা সদরের কাছাকাছি দুটি গ্রামের বাসিন্দা। আহম্মদুল্লাহ বর্তমানে ওএসডি হয়ে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সংযুক্ত রয়েছেন। এদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএস আহম্মদুল্লাহর স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে কেনা প্লটে আটতলা ভবন নির্মাণ চলমান রয়েছে। স্ত্রীর নামে নিবন্ধিত জমিতে ভবন নির্মাণ চলমান থাকলেও নির্মিতব্য ভবনে চট্টগ্রামভিত্তিক বাশার গ্রুপ অব কোম্পানির মালিক আবুল বশর আবুর নামে নেমপ্লেট দেখা গেছে। মূলত আবুল বশর আবুর শিপিংসহ নানাখাতের ব্যবসা রয়েছে। বিপিসির সঙ্গেও ওই ব্যবসায়ীর ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে। আবুল বশর আবুর নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান ইস্টার্ন বাল্ক কেরিয়ার বিপিসির মালিকানাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানিতে জ্বালানি তেল পরিবহনের চার্টারার হিসেবে নিয়োজিত রয়েছে এবং আট তলা ভবনটির মালিকানাধীন।তাছাড়া আহম্মদুল্লার গ্রামের বাড়ি ঝালকাঠিতে কয়েক কোটি টাকা মূল্যের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির সন্ধানও মিলেছে। এগুলো হয়েছে এস আলমের নির্দেশে। বেনামে যে সকল ক্ষণ নিয়ে ব‍্যাংক গুলোকে দেওলিয়া করেছিল সেই ব‍্যাংক গুলোর স্বার্থে তা ব‍্যবহার করেছিল।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (2)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A
🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।