Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#503612 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

সাবেক ট্রাফিক ইন্সপেক্টর

প্রকাশের তারিখ November 12, 2026

দাবিকৃত

৳১১ কোটি টাকা

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

খুলনা

দেশ: Bangladesh

Incident Description

বাস-ট্রাক স্ট্যান্ডের চাঁদার টাকায় সম্পদের পাহাড়! ট্রাফিক ইন্সপেক্টর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের চাকরি করেছেন ২৫ বছর। দায়িত্ব পালন করেছেন ঢাকা, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায়। সর্বশেষ ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত থাকাকালে বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের বিরুদ্ধে।

এবার তাঁর ও তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অভিযোগ অনুযায়ী, তুহিন লস্কর প্রায় ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। সম্পদ বিবরণীতে গোপন করেছেন আরও ১ কোটি ৩৬ লাখ টাকার সম্পদের তথ্য। অন্যদিকে তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধেও সম্পদের তথ্য গোপন ও ঋণের নামে ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানে এই দম্পতির নামে ঢাকার মিরপুরে ফ্ল্যাট, খুলনায় বহুতল ভবন, ফরিদপুরে একাধিক ফ্ল্যাট এবং গোপালগঞ্জে জমি ও বহুতল ভবনের তথ্য পাওয়া গেছে।

তবে এই দম্পতির সম্পদের অনুসন্ধান নতুন নয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রায় ৩ কোটি ৮৭ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করেছিল দুদক। পরবর্তী সময়ে আরও প্রায় ৭ কোটি ২৮ লাখ টাকার সম্পদের সন্ধান পায় সংস্থাটি। সব মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার সম্পদ ক্রোকের পাশাপাশি কয়েকটি সম্পত্তি দেখভালের জন্য আদালত রিসিভার নিয়োগ করেন।

অভিযোগের বিষয়ে ২০২৪ সালে গণমাধ্যমকে তুহিন লস্কর বলেছিলেন, তাঁর সব সম্পদ বৈধ এবং দুদকের অনুসন্ধান হয়রানিমূলক। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও দাবি করেছিলেন তিনি।

এবার নতুন করে করা মামলায় দুদকের অভিযোগ, সরকারি দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার এবং বাস-ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদা ও মাসোয়ারা আদায়ের মাধ্যমে এই সম্পদ গড়ে তোলা হয়েছে।

একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তার দায়িত্ব সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা দেওয়া। অথচ সেই দায়িত্ব পালনের আড়ালেই যদি চাঁদাবাজির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার ঘটনা ঘটে, তাহলে সেটি শুধু দুর্নীতি নয়, পুরো ব্যবস্থার জন্যই উদ্বেগজনক।

প্রশ্ন হলো, বছরের পর বছর ধরে বাস ও ট্রাক স্ট্যান্ডে যে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তার সুবিধাভোগী কি শুধু একজন কর্মকর্তা? এই টাকার ভাগ কি আরও কারও কাছে পৌঁছাত?

দুদকের তদন্তে এসব প্রশ্নেরও উত্তর বেরিয়ে আসা জরুরি।

অভিযোগের বিচার হোক স্বচ্ছ তদন্তে। আর সরকারি পদ ব্যবহার করে কেউ অবৈধ সম্পদের মালিক হয়ে থাকলে তাঁর পরিচয় বা ক্ষমতা যা-ই হোক, আইনের আওতায় আনা হোক।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (1)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।