Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#488252 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

জেলা পুলিশ

প্রকাশের তারিখ November 29, 2026

দাবিকৃত

৳১ লক্ষ টাকা

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

গোপালগঞ্জ

দেশ: Bangladesh

Incident Description

*কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদের, পিপিএম এর যত অপকর্ম:*

১.রিয়াদ মাহমুদ জাতীয় নির্বাচনের আগে কোটালীপাড়া থানায় যোগদান করেন । যোগদান করে থানায় আগত বিভিন্ন জিডি ও অভিযোগ থেকে টাকা নিয়ে তা থানায় লিপিবদ্ধ করতে অনুমতি প্রদান করেন । থানার মধ্যে অপারেটর রুমে নিজের কম্পিউটার ও প্রিন্টার নিয়ে বসে অভিযোগ ও জিডি লিখে ও ওসি সাহেবের টাকা কালেকশনের মাধ্যম ছিল জাহিদ নামে থানার সামনের বাজার পাহাড়াদার নৈশ প্রহরীর । ওসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে টাকা সংগ্রহ করে তা প্রতি দিন সন্ধ্যায় ওসি সাহেবকে বুঝিয়ে দিতেন । এই বিষয়ে গোপালগঞ্জ জেলার পুলিশের উদ্ধর্তম কর্তৃপক্ষ থানার মধ্যে অপারেটর জাহিদকে টাকা নেওয়া অবস্থায় গ্রেফতার করে কোটালীপাড়া থানা হাজতের হেফাজতে কয়েকঘন্টা আটক করে রাখেন । কোন এক অদৃশ্য শক্তিতে ওসি সাহেব সব ম্যানেজ করে জাহিদকে থানা মসজিদের পাশে থানার দোকান জাহিদের কাছে ভাড়া দিয়ে এখনো সেই টাকা কালেকশন চালু রেখেছেন । কোন অভিযোগ বা জিডি আসলে ওসি সাহেবের সাথে ফোনে কথা বলে ওসি সাহেবের টাকা রেখে জিডি বা অভিযোগ লিখে দেন এবং সন্ধ্যায় সারাদিনের কালেকশন ওসিকে প্রদান করেন । এই বিষয়ে সেই সময় বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা স্যোসাল মিডিয়াতে অনেক লেখালেখি করে । যা স্থানীয় এমপি সাহেবের মাধ্সযমে মঝতা হয় ও বিশেষ সুবিধা প্রদানের আশ্বাসে ওসি সাহেবকে এই বিপদ থেকে মুক্ত করা হয় ।
২.গত ০১/০৮/ ২০২৬ তারিখে বিকালে কোটালীপাড়া থানার শুয়াগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামিলীগের সহ সাধারন সম্পাদক কৃ্ষ্ণকান্ত বাইন ওরফে লর্ড বাইন(৪৪),পিতা- মৃত রাজেন্দ্রনাথ বাইন,ঠিকানা -শুয়াগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ (বর্তমানে পল্টনে একটি প্রিন্টিং প্রেসের মালিক) কে গ্রেফতার করে শুয়াগ্রাম ইউনিয়নের এক মহিলা ব্যাংক কর্মকর্তার মাধ্যমে ২ লক্ষ টাকা ঘুষ নিয়ে ০২/০৮/২০২৬ তারিখ সকাল বেলায় ছেড়ে দেন । জানা যায় ঘটনার সাথে গ্রেফতারকারী পুলিশ কর্মকর্তা উত্তম দেন দরবার করেন।
৩.কোটালীপাড়া থানার রাজনৈতিক মামলা ১৪ তারিখ ১৮/০৭/২০২৫ মামলার এজাহারভুক্ত ১২ নাম্বার আসামী বাসু মোল্লা (৪৮),পিতা -লোকমান মোল্লা, ঠিকানা - টিহাটি,কুশলা,কোটালীপাড়া,গোপালগঞ্জকে গ্রেফতার না করে বাসু মোল্লার বাদামতলী ফলের আড়তে গিয়ে মোটা অংকের ঘুষ নিয়ে আসেন ।
৪.থানায় কোন মামলা বা কোর্টের কোন মামলা আসলে তা থানার সেকেন্ড অফিসারের মাধ্যমে কথা বলে ঘুষের পরিমান ঠিক হবার পর তা থানায় গ্রহণ করেন ওসি সাহেব । যে মামলায় ভাল অর্থ আসবে সেইসব কোর্টের মামলা সে নিজেই তদন্ত করে ঘুষ গ্রহণ করেন। তাছাড়া ওসি সাহেব ছুটিতে থাকলে বা এলাকায় না থাকলে মামলা গ্রহণ করতে দেন না। ছুটি থেকে এসে তার ব্যক্তিগত ট্যালি বইতে অভিযোগ,জিডি,ইয়েস ইত্যাদির ঘুষের বকেয়া হিসেব নেন সবার কাছ থেকে।
৫.মামলার ভয় দেখিয়ে ইসকেন্দার আলী বিশ্বাস ,পিতা: আলম বিশ্বাস, বান্ধা বাড়ি
৪ নং ওয়ার্ড বান্ধাবাড়ি,আওয়ামিলীগ সভাপতির মেয়ের বিয়েতে পুলিশ পাঠিয়ে
৫০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দিতে নির্দেশ দেন। এই কাজে তাকে সহযোগিতা করে কামাল নামে এক স্থানীয় আওয়ামী লীগের নেতা যে নিজেকে বাচার জন্য কন্টাকটার এবং মানবধিকার কর্মী হিসেবে পরিচয় দেন । সেই কামাল নেতার বাড়িতে ওসি সাহেব কয়েকদিন আগে থানার সবাইকে নিয়ে ভুড়ি ভোজ করে এসেছেন। এছাড়াও জাহাঙ্গীর শিকদার, পিতা-ইনসের শিকদার, ১ নং ওয়ার্ড বান্ধাবাড়ি আওয়ামিলীগের সভাপতির কাছ থেকে মামলার ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা ঘুষ নেন।
৬.থানার ফোর্সদের ব্যবহৃত হল রুমের টেলিভিশনটি ওসি তার বাসায় পাঠিয়ে দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে একজন কন্সটেবল জানান। ওসি সাহেবের অফিস রুমের টিভিটি এলাকার বিশিষ্ট আওয়ামীলীগের ব্যবসায়ী হান্নান মোল্লার কাছ থেকে ঘুষ হিসেবে নিয়েছেন।
৭.ওসি সাহেব কুশলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা চঞ্চল শেখ এবং হিরণ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাজহারুল আলম পান্না,কুশলা ইউনিয়নের চেয়ারম্যান বাদল,যে কিনা সাবেক প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু ও গাজীপুরের মেয়র জাহাঙ্গীর এর আস্থাভাজন ছিলেন কিছু সাংবাদিক ও স্থানীয় সরকার দলীয় নেতাদের মাধ্যমে মাসিক ঘুষের বিনিময়ে দেখে রাখেন।
৮.ওসি সাহেবের চরিত্র নিয়ে বলতে গেলে শেষ হবে না। পরিবার থাকে ঢাকায় আবার আরেক বান্ধবী আছে গাজীপুর যেখানে সে কোটালীপাড়া থেকে টাটকা মাছ পাঠায়। থানার মুন্সী কন্সটেবল স্বপ্নার পোস্টিং হয়ে যাবার পরও তাকে পোস্টিং কাটিয়ে এই থানায় রেখেছে এবং স্বপ্নার স্বামীকে একই থানায় রেখেছে বিনিময়ে ওসি সাহেবের দ্বিতীয় তলার রুমে কাগজপত্র সহ একাকী হাজিরা দেওয়ার জন্য। এই নিয়ে থানায় পুলিশদের মাঝে অনেক কানাকানি আছে কিন্তু কেউ প্রকাশ্যে বলে না।
৯.ওসি সাহেব প্রতিদিন সন্ধ্যায় সরকার দলীয় কয়েকজন নেতার সাথে বসে সামনে চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলাপ করে কাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভয় দেখিয়ে নেতাদের মাধ্যমে ঘুষ ভাগ করে খাওয়া যাবে বা কাকে হয়রানী করলে নির্বাচন থেকে সরে যাবে সেই হিসেব কষে। পিঞ্জুরী ইউনিয়নের সরকার দলীয় নেতার কাছ থেকে টাকা খেয়ে চেয়ারম্যান প্রার্থী একজনকে তার বাবাসহ গ্রেফতার করে রাজনৈতিক মামলায় চালান করার রেকর্ড আছে ওসির বিরুদ্ধে।
১০.কোটালীপাড়ার আগে ওসি রিয়াদ সাহেব খুলনার পাইকগাছা থানার ওসি হিসেবে ছিলেন এবং সেইখানে দায়িত্ব অবহেলা ও ঘুষের ব্যাপারে তার নামে বিভাগীয় মামলা পর্যন্ত হয়েছে।
১১.এজাজ আহমেদ,পিতা : মৃত ছত্তার শেখ,ঠিকানা : উত্তর বাশবাড়িয়া,টুংগীপাড়া, গোপালগঞ্জ গোপালগঞ্জ কোর্টে পিটিশন মামলা ৪৭৫/২৬ করেন যেখানে উল্লেখ করেন ৯৯৯ এর কলে কোটালীপাড়া থানার পুলিশ তাকে মারামারির স্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে মামলা করতে চাইলে ওসি রিয়াদ মাহমুদ তাকে সাদা কাগজ এ সই রেখে গালাগালি করে থানা থেকে বের করে দেন।

এত কিছুর পরও ওসি সাহেব টিকে আছেন। যারা তাকে টিকিয়ে রেখেছে তারা হয়ত তার থেকে ঘুষের ভাগ পান। বর্তমান যুগে এইসব করে পুলিশ তার ভাবমূর্তি হারাচ্ছে,জনগনের কাছ থেকে সম্মান হারাচ্ছে। থানার সামনে চায়ের দোকানে দোকানে তার ঘুষের বিষয়ে আলোচনা হয়। উর্ধতন কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা না নিলে কোটালীপাড়া নিস্ব করে দিবে।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (0)

No evidence files uploaded for this case file.

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।