Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#478865 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রকাশের তারিখ November 24, 2026

দাবিকৃত

৳০

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

ঢাকা

দেশ: Bangladesh

Incident Description

বিমানবন্দর থেকে আটক ‘সুইডেন আসলাম’: যেভাবে উত্থান হয়েছিল ঢাকার এই শীর্ষ সন্ত্রাসীর ...

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একসময়ের ত্রাস ও চারদলীয় জোট সরকারের ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ মো. আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামেই বেশি পরিচিত, আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছেন।

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত শতাধিক অভিযোগ ডিএমপি কমিশনারের কার্যালয়ে জমা পড়েছে। এছাড়া রাজধানীতে অন্তত পাঁচটি ‘টর্চার সেল’ পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।

২০২৪ সালের সেপ্টেম্বরে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি ‘মানুষ ও আর্তমানবতার সেবায়’ বাকি জীবন কাটানোর কথা জানিয়েছিলেন। কিন্তু মুক্তির প্রায় দুই বছরের মাথায় ফের অপরাধমূলক কর্মকাণ্ড ও দেশত্যাগের চেষ্টার অভিযোগে আলোচনায় এলেন তিনি।

কে এই সুইডেন আসলাম? কীভাবে হলো তার উত্থান?

আসলামের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের আলগা ইউনিয়নের সাঁথিয়া গ্রামে। বাবা শেখ জিন্নাত আলী ছিলেন রড-সিমেন্টের ব্যবসায়ী। ঢাকার ইন্দিরা রোডে বসবাসকারী আসলাম তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাস করেন।

আশির দশকের শেষদিকে ফার্মগেট এলাকার ‘চাইনিজ’ নামের এক সন্ত্রাসীর সঙ্গে বিবাদের জেরে অপরাধ জগতে কুখ্যাত হয়ে ওঠেন আসলাম। ১৯৮৬ সালে পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

‘সুইডেন আসলাম’ নামকরণ -- কিশোর শাকিল হ*ত্যার পর আসলাম ফার্মগেটের সেই ‘চাইনিজ’-এর সুইডেন প্রবাসী বোন ইতিকে বিয়ে করে সুইডেনে পাড়ি জমান। সেখানে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দেশে ফিরে নিজের সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। সুইডেন ফেরত হওয়ায় আন্ডারওয়ার্ল্ডে তার নাম হয়ে যায় ‘সুইডেন আসলাম’।

দেশে ফিরে প্রাক্তন স্ত্রী ইতি ও তার দ্বিতীয় স্বামী সন্ত্রাসী মামুনকে টার্গেট করেন তিনি। ১৯৯৫ সালের মে মাসে পুরান ঢাকার আগা শামীমের আস্তানায় সমঝোতার কথা বলে ডেকে নিয়ে মামুনসহ তিনজনকে হ*ত্যা করা হয়। এমনকি এই বিয়েতে সহায়তা করায় নিজের ‘সেকেন্ড ইন কমান্ড’ বিপুলকে মধুবাগের মাঠে দুই হাত কে*টে নৃ*শংসভাবে খু*ন করান আসলাম। পুলিশকে তথ্য দেওয়ার অপরাধে সহযোগী গাব্বুর স্ত্রী আসমাকেও গাব্বুর সামনেই গু*লি করে হ*ত্যা করা হয়।

এছাড়া মিরপুরে রানা, সাজ্জাদ ও টাঙ্গাইলের ছাত্রনেতা শামীম তালুকদার হ*ত্যা*কাণ্ডেও তার নাম জড়ায়। নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে তিনি পিচ্চি হান্নান, সুব্রত বাইন ও টিক্কার সঙ্গে জোট বেঁধেছিলেন।

১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার পর গ্রেপ্তার হন আসলাম। কারাগারে থেকেও মোবাইল ফোনের মাধ্যমে বাহিনী নিয়ন্ত্রণ ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

পরবর্তীতে ২০০৫ সালের ৩১ জানুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আবারও গ্রেপ্তার হয়ে দীর্ঘ কারাবাস শুরু হয় তার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, হ*ত্যা ও হ*ত্যাচেষ্টার চারটি মামলায় খালাস ও একটিতে অব্যাহতি পান তিনি। অস্ত্র আইনের দুটি মামলায় যাবজ্জীবন ও ১৭ বছরের সাজা হলেও উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।

সর্বশেষ বিচারাধীন থাকা যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় জামিন পাওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কারামুক্ত হন আসলাম।

আর্তমানবতার সেবার প্রতিশ্রুতি দিয়ে কারাগার থেকে বের হলেও, দুই বছরের মাথায় নতুন করে চাঁদাবাজি, টর্চার সেল পরিচালনা এবং গোপনে দেশত্যাগের চেষ্টার অভিযোগে আবারও গোয়েন্দা পুলিশের রিমান্ড ও তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন নব্বইয়ের দশকের এই আলোচিত শীর্ষ সন্ত্রাসী।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (1)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।