Criminal Officer
← Back to Verified Records
#407723 ✓ Verified & Published
❌ Not Refunded

নোয়াখালী সাবেক এসপি শহিদুল ইসলাম

Published Date November 23, 2026

Accountability Demanded

৳2 Cr

Status: paid

Geographical Location

Noakhali

Country: Bangladesh

Incident Description

নোয়াখালীতে জেলা জজ আদালতে এসপি, ওসিসহ ১২ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। চিফ জুডিশিয়াল হাকিমকে তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকে নোয়াখালী পুলিশের মধ্যে মামলা আতঙ্কের সৃষ্টি হয়েছে। নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত সূত্র জানায়, নোয়াখালীতে সাবেক এসপি শহিদুল ইসলামসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২ কোটি টাকা চাঁদা দাবি ও হেফাজতে এনে মারধরের একটি মামলা করা হয় মঙ্গলবার। এ ছাড়া সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনিসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে আত্মীয়কে থানায় দেখতে গেলে আটক করে ২ লাখ টাকা চাঁদাবাজি, টাকা না দেওয়ায় পুলিশ হেফাজতে মারধর ও মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর অভিযোগে বৃহস্পতিবার মামলা করা হয়েছে। প্রথম মামলাটি করেন জেলা যুবদলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল আজিম সুমন ও দ্বিতীয় মামলা করেন জেল আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনার। দুটি মামলা গ্রহণ করে জেলা ও দায়রা জজ আদালত নোয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতের হাকিমকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন পেশ করতে আদেশ দিয়েছেন। এ দুটি মামলার পর থেকে নোয়াখালী পুলিশের মধ্যে মামলা আতঙ্ক বিরাজ করছেন। পুলিশের কাজকর্মের গতি পুরো দমে কমে গেছে। পুলিশ নিজেদের কাজ রেখে বিএনপি নেতাকর্মী ও ছাত্র সমন্বয়কদের তোয়াজ করে তাদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া থানাগুলোতে কোনো সেবাগ্রহীতা সেবার জন্য গেলে তাদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে বিদায় করা হচ্ছে। তা ছাড়া ৫ আগস্টের আগে পুলিশ যেভাবে শহরসহ গ্রামাঞ্চলে টহল দিত তা এখন আর দেখা যায় না। থানার সেন্ট্রি ডিউটি পুলিশ কোর্ট ডিউটি এবং পুলিশ সুপার অফিসে যাওয়া ছাড়া কোনো কাজে দেখা যায় না পুলিশকে। তথ্য অনুযায়ী, শহীদুল ইসলাম ২০২১ সালের ১ আগস্ট নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। রংপুর জেলার সদর উপজেলায় তার বাড়ি। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগ দেন।

অভিযোগ রয়েছে, দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না করে বরং অপরাধ প্রবণতা বৃদ্ধি, ঘুষ, মাদক ও ইয়াবা বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের ওপর নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন অভিযোগ করেন, ২০২২ সালে একটি সাম্প্রদায়িক ঘটনার পর তাকে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। তিনি দাবি করেন, রিমান্ডে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং তার পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হয়।

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, ওই সময় বিভিন্ন মামলায় অনেক সাধারণ মানুষকে জড়ানো হয় এবং হয়রানির মাধ্যমে বিপুল অর্থ আদায় করা হয়েছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, শহীদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশাসনিক পর্যায়ে তদন্তের কথাও শোনা যাচ্ছে। ২০২৫ সালের একটি গেজেট অনুযায়ী, দায়িত্ব পালনকালে অধীনস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল বলে জানা যায়।

এছাড়া সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, পণ্য সরবরাহ ছাড়াই বিল উত্তোলন এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নানা অভিযোগও রয়েছে। অভিযোগ আছে, বিভিন্ন খাতে টেন্ডার আহ্বান করে পণ্য সরবরাহ ছাড়াই অর্থ লেনদেনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

Evidence Files (1)

🖼️ Image Evidence Size: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

Share This Verified Case

Help expose corruption by sharing this record with your network.