Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#394367 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

যুক্তরাজ‍্য প্রবাসীর বাড়ি দখল

প্রকাশের তারিখ November 15, 2026

দাবিকৃত

৳৫০ লক্ষ টাকা

অবস্থা: paid

ভৌগোলিক অবস্থান

সিলেট

দেশ: Bangladesh

Incident Description

সিলেটে যুক্তরাজ্য প্রবাসীদের মালিকানাধীন বাসা দখলের অভিযোগ, রিপন-সম্রাট-লায়েক-সামছুসহ ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকায় যুক্তরাজ্য প্রবাসীদের মালিকানাধীন একটি বাসা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে সিলেট মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক রিপন চৌধুরী, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সম্রাট, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সামছু আহমদ এবং যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েকসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাতে মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকার ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী জোসনা বেগম, শেখ ইমাদুর রহমান ও শেখ ইরশাদুর রহমানের মালিকানাধীন ওই বাসায় ভাড়াটিয়া সেজে প্রবেশের পর কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলনকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারীর দাবি, রিপন চৌধুরী, শেখ সম্রাট, সামছু আহমদ ও লায়েকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল বাসাটির নিয়ন্ত্রণ নেয়। শুধু তাই নয়, বাড়ির মূল নামফলক ‘শেখ হাউজ’ পরিবর্তন করে সেখানে ‘শাহজাহান হাউজ’ নামের নতুন নামফলক লাগানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ওই বাসায় লোকজন পাহারায় রাখা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ ঘটনায় বাসার কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলন বুধবার (১১ নভেম্বর) বাদী হয়ে রিপন চৌধুরী, শেখ সম্রাট, লায়েক ও সামছু আহমদের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার রাতে অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রবাসীদের সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশে গড়ে তোলা বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে এমন অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যারা পরিবার-পরিজন ছেড়ে বিদেশে অবস্থান করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের সম্পত্তি যদি দেশে নিরাপদ না থাকে, তাহলে ভবিষ্যতে দেশে বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় পদ-পদবি কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না। অভিযোগে যাদের নাম এসেছে, তারা যদি সত্যিই এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও তদন্তের স্বার্থে গ্রহণ করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, প্রবাসীদের মালিকানাধীন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলনের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

প্রশ্ন উঠেছে—প্রবাসীদের মালিকানাধীন একটি বাড়ি নিয়ে এমন গুরুতর অভিযোগ ওঠার পরও প্রকৃত ঘটনার কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে?

প্রবাসীদের সম্পত্তি রক্ষায় প্রশাসনের দৃশ্যমান ও নিরপেক্ষ ভূমিকা এখন সময়ের দাবি।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (1)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।