#380612
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
পুলিশের সাবেক আইজিপি
প্রকাশের তারিখ
November 23, 2026
দাবিকৃত
৳১০০ কোটি টাকা
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
কিশোরগঞ্জ
দেশ: Bangladesh
Incident Description
স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ আস্থাভাজন দুর্নীতির ফ্যাক্টরী পুলিশের সাবেক আইজিপি এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি নূর মোহাম্মদ, অদৃশ্য শক্তির ইশারায় আইনের অন্তরালে খোলা আকাশের নিচে আত্মগোপনে রয়েছেন বলে গুঞ্জন চলছে। অঢেল ধন সম্পদের মালিক এই পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ। নুর মোহাম্মদ কিশোরগঞ্জ ২ আসন থেকে বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন। তিনি এর আগে বাংলাদেশী রাষ্ট্রদূত এবং ২০০৭-২০১০ সালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন। অক্টোবর ২০১২ সালে, তিনি বাংলাদেশ সরকার কর্তৃক যুব ও ক্রীড়া সচিব হিসাবে নিযুক্ত হন।
১৩০ একর জমি দখল, ৩৫ কোটির সন্দেহজনক লেনদেন — তবু গ্রেপ্তার হননি সাবেক আইজিপি নূর মোহাম্মদ। সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদকে ঘিরে অভিযোগের পাহাড় জমেছে। তিনি কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্যও। কিশোরগঞ্জের কাটিয়াদীর মানিকখালীতে প্রায় ১৩০ একর জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রয়াত নুরুল আমিনের পরিবারের অভিযোগ, ২০০৮ সালে তিনি পদ ও প্রভাব খাটিয়ে এই জমি দখল করেন। জমি ফেরত চাইতে গেলে পরিবারকে হয়রানি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের ছেলে বদরুল আমিন জানান, ২০১৬ সালে আদালতের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমি থেকে বালু ও গাছ বিক্রি করা হয়েছে এবং ইটভাটা পরিচালনা করা হয়েছে। এভাবে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ বিক্রি বা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন ৩ জুন ২০২৫ তারিখে তার বিরুদ্ধে দুটি মামলা করে। এক মামলায় তার ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার অবৈধ সম্পদ এবং ১৭টি ব্যাংক হিসাবে প্রায় ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়। অন্য মামলায় তার স্ত্রী ইসমত আরা বেগমের ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮ টাকার অবৈধ সম্পদ এবং ২১টি ব্যাংক হিসাবে প্রায় ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে, যেখানে নূর মোহাম্মদ সহ-আসামি। দুই মামলা মিলিয়ে সন্দেহজনক লেনদেনের পরিমাণ প্রায় ৩৫ কোটি ৩৮ লাখ টাকা। এছাড়া ৫ জুলাই ২০২৬ ব্যবসায়ী সালাহ উদ্দিন রুবেল তাকে সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, বন্দুকের মুখে জিম্মি করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়, বিনিয়োগ, ভাড়া ও যন্ত্রপাতির টাকা আটকে রাখা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়। নূর মোহাম্মদ জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেছেন, জমি ব্যাংক ঋণের বিপরীতে বন্ধক ছিল, খেলাপির পর ব্যাংক নিলামে অন্য পক্ষের কাছে বিক্রি করেছে, এর সঙ্গে তার কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই এবং হয়রানির অভিযোগ মিথ্যা। এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তবে এত অভিযোগ ও মামলার পরও তিনি গ্রেপ্তার হননি, এটাই এখন আলোচনার বিষয়।
তিনি দেশের বাহিরে কয়েকশত কোটি টাকা পাচার করেছেন।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.