#372917
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
প্রকাশের তারিখ
November 14, 2026
দাবিকৃত
৳১০০ কোটি টাকা
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
ঢাকা
দেশ: Bangladesh
Incident Description
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য (কর) ঘুষখোর জিয়াউদ্দিন মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বদলি বাণিজ্য এবং কর রেয়াতের বিনিময়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে এনবিআরের প্রভাবশালী পদে থাকাকালে ক্ষমতার চরম অপব্যবহার করে তিনি ও তাঁর স্ত্রী দেশে-বিদেশে শত শত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। শুধু অনৈতিক উপায়ে অর্থ উপার্জনই নয়, অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচার করা এবং তথ্য গোপনের উদ্দেশ্যে সরকারি ডিজিটাল ডেটাবেজ থেকে তথ্য গায়েব করে দেওয়ার মতো গুরুতর জালিয়াতির প্রমাণও অনুসন্ধানে পাওয়া গেছে।
রাজউকের নিয়ম ভেঙে মিথ্যা হলফনামা ও তথ্য গায়েব
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) স্পষ্ট বিধান অনুযায়ী স্বামী-স্ত্রী দুজনের নামে পৃথক প্লট বরাদ্দের সুযোগ নেই। তবে এই আইনকে সম্পূর্ণ তোয়াক্কা না করে মিথ্যা হলফনামা জমা দিয়ে জিয়াউদ্দিন মাহমুদ নিজের ও তাঁর স্ত্রীর নামে ঢাকার উত্তরা ও পূর্বাচলে সরকারি প্লট বাগিয়ে নেন। পরবর্তী সময়ে এসব প্লট বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এই দম্পতি। রাজউকের প্রশাসনিক নিয়মে প্লটগ্রহীতার তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হলেও, জিয়াউদ্দিন মাহমুদ ও তাঁর স্ত্রীর ফাইলসংক্রান্ত যাবতীয় তথ্য রাজউকের এমআইএস থেকে রহস্যজনকভাবে গায়েব করে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজউকের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কাজী মোহাম্মাদ মাহাবুবুল হক এনবিআরের সাবেক এই কর্মকর্তার বিষয়ে তথ্য প্রদানে সরাসরি নিষেধ রয়েছে বলে জানান।
বিলাসবহুল ফ্ল্যাট ও পুরান ঢাকায় স্বর্ণ রূপান্তরের কৌশল
শুধু সরকারি প্লটই নয়, রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১৮ নম্বর সড়কে জিয়াউদ্দিন মাহমুদের কোটি কোটি টাকা মূল্যের একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও স্থাবর সম্পত্তি রয়েছে। এ ছাড়া এনবিআর সূত্র হতে জানা গেছে, অবৈধ উপায়ে অর্জিত বিপুল ডলার বা নগদ টাকা নিজের কাছে সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ মনে করে তিনি এক ব্যতিক্রমী পথ বেছে নেন। স্ত্রীর নামে থাকা প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার পুরান ঢাকার তাঁতীবাজারে নিয়ে রূপান্তর করে সলিড গোল্ড বারে পরিণত করেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে নামে-বেনামে তাঁর আরও একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।
রাজনৈতিক প্রভাব, কর রেয়াত ও বদলি বাণিজ্য
অনুসন্ধানে আরও জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব জয়নাল আবেদীনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সুবাদে কর প্রশাসনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন জিয়াউদ্দিন মাহমুদ। সদস্য (কর প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অধস্তন কমিশনারদের সরাসরি চাপ দিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অবৈধভাবে বিপুল পরিমাণ কর রেয়াত সুবিধা পাইয়ে দেন। এর বিনিময়ে শত শত কোটি টাকার কমিশন আদায় করেন তিনি। পাশাপাশি কর প্রশাসনে কর্মকর্তা-কর্মচারীদের বদলিকে তিনি নিয়মিত বাণিজ্যে পরিণত করেছিলেন। অর্থের বিনিময়ে কাঙ্ক্ষিত স্থানে বদলি করার কারণে চাকরিতে থাকাকালে সহকর্মী ও অধস্তনদের মাঝেও তিনি ব্যাপক বিতর্কিত ছিলেন।
বিদেশে অর্থ পাচার ও ছেলেদের নামে বাড়ি
দেশে অর্জিত অবৈধ অর্থের একটি বড় অংশই বিদেশে পাচার করেছেন জিয়াউদ্দিন মাহমুদ। তাঁর দুই ছেলে বর্তমানে অস্ট্রেলিয়া ও কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। অনুসন্ধান অনুযায়ী, জিয়াউদ্দিন মাহমুদ ছেলেদের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে অস্ট্রেলিয়া ও কানাডায় একাধিক বিলাসবহুল বাড়ি কিনেছেন।
দুদকের তদন্ত ও যোগাযোগের চেষ্টা
সরকারি ক্ষমতার চরম অপব্যবহার, অনিয়ম, রাজউকের প্লট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিয়াউদ্দিন মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে ব্যাপক অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দুদকের মামলা থেকে নিস্তার পেতে সাবেক এই কর্মকর্তা নানাভাবে আইনি ও প্রশাসনিক তদবির চালিয়ে যাচ্ছেন।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.