Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#364020 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

যশোর উপশহর পুলিশ ক‍্যাম্প এসআই

প্রকাশের তারিখ November 23, 2026

দাবিকৃত

৳৪ লক্ষ টাকা

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

যশোর

দেশ: Bangladesh

Incident Description

এসআই আল মামুনকে ঘুষখোর!
যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর ৪ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অডিও প্রকাশ হওয়ার পর অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতা ও ঘুষ লেনদেনের অভিযোগে এসআই আল-মামুনের বদলি

​অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতা ও ঘুষ লেনদেনের অভিযোগে যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল মামুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) নির্দেশে তাঁকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানা থেকে এসআই আল মামুনকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে বদলি করা হয়। এর আগে তিনি প্রায় এক মাস ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর তাঁর বিরুদ্ধে অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতা এবং ওই চক্রের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিআইজির নির্দেশে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযোগের ভিত্তিতে ডিআইজির নির্দেশে এসআই আল মামুনকে খুলনা আরআরএফে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে এবং পুলিশ সুপার একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেবেন।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (2)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A
🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।