Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#330562 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা (পিআইও)

প্রকাশের তারিখ November 24, 2026

দাবিকৃত

৳১৫ কোটি টাকা

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

লালমনিরহাট

দেশ: Bangladesh

Incident Description

অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা (পিআইও) এইচ এম মাজহানুর রহমানকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। রোববার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) এ আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) আব্দুল মতিন।

অধিদপ্তরের দেওয়া পত্রের বরাত দিয়ে আব্দুল মতিন জানান, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাকে সোমবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ‘রোববার বিকেলেই কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমানকে কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে।’

তিনি জানান, ‘প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির তদন্ত করতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে একটি তদন্তকারী দল আসবে মঙ্গলবার। দলটি মাঠপর্যায়ে গিয়ে তদন্ত করবে। এ ছাড়া জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের একটি তদন্ত দল গেল ২২ সেপ্টেম্বর থেকে তদন্ত করছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাতে ২৬৩টি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ১৫ কোটি ১৯ হাজার ৪৭৯ টাকা, ১৮৮ টন গম ও ১৮৪ টন চাল। গত ৩০ জুনের মধ্যে সব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে—এমন মর্মে চূড়ান্ত প্রতিবেদন দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে নেওয়া বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠায় লালমনিরহাট জেলা প্রশাসক তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেন। তদন্ত দলটি গেল ২২ সেপ্টেম্বর থেকে মাঠপর্যায়ে তদন্ত করছে।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) সহকারী প্রকৌশলী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গেল ২০২৫-২৬ অর্থবছরে কালীগঞ্জ উপজেলায় নেওয়া অধিকাংশ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। মাঠপর্যায়ে অনেক প্রকল্পের কোনো অস্তিত্ব নেই। এসব প্রকল্প শুধু কাগজে-কলমে বাস্তবায়ন দেখানো হয়েছে। ভুয়া বিল ভাউচার দিয়ে সরকারি টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে ওঠে।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সদস্য গোলজার হোসেন জানান, অসংখ্য প্রকল্প আছে যেগুলোর মাঠপর্যায়ে কোনো অস্তিত্ব নেই। কিন্তু কাগজে-কলমে এসব প্রকল্প বাস্তবায়ন দেখানো হয়েছে। ভুয়া প্রকল্প সভাপতি তৈরি করে ভুয়া বিল ভাউচার দিয়ে সরকারি টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। ‘আমাকেও একটি ভুয়া প্রকল্পে সভাপতি করা হয়েছে। আমি বিষয়টি জানতাম না। মাঠপর্যায়ে তদন্ত টিম আসার পর জানতে পারি এ প্রকল্প সম্পর্কে।

কাকিনা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ইয়াছিন আলী বলেন, দেখেছি একাধিক প্রকল্পের কাজ না করেও বিল উত্তোলন করা হয়েছে। আমার দুটি প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করেও বিলের জন্য ঘুরছি। ওই অফিসের কার্য সহকারী রওশন পলাতক থাকায় আমার প্রকল্পের বিল দেওয়া হচ্ছে না।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (1)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।