#317776
✓ Verified & Published
❌ Not Refunded
পালংকি রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিক চাঁন্দাবাজের ভয়ে।
Published Date
November 24, 2026
Accountability Demanded
৳30 Lacs
Status: paid
Geographical Location
Khulna
Country: Bangladesh
Incident Description
খুলনা মহানগরীতে ৩০ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকির পর পালংকি রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিক। পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালুর পর গুলি ছুড়ে আবার চাঁদা চেয়ে হুমকি দিয়ে গেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১১ মিনিটে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমান আশিক জানান, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ‘বি’ কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন। এর মধ্যে গতকালও ফোন আসার পর আবার রেস্টুরেন্ট বন্ধ করেন।
তিনি বলেন, আজ সকালে সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। একই সঙ্গে কর্মীদের ফোন করে কর্মস্থলে আসতে অনুরোধ করা হয়। পুলিশের পাহারায় রেস্টুরেন্ট চালু করার কয়েক ঘণ্টা পর বিকেলে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা সেটি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে রেস্টুরেন্টে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এখানে স্হানীয় বিএনপির নেতা কর্মী জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেন।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.