#216254
✓ Verified & Published
❌ Not Refunded
ঘুষ দাবি বা গ্রহণের অভিযোগ
Published Date
November 10, 2026
Accountability Demanded
৳20,000
Status: refused
Geographical Location
Pirojpur
Country: Bangladesh
Incident Description
একজনে মামলা নিয়ে আসামী দ্রুততার সাথে ধরার জন্য ২০০০০ টাকা ওসি সাহেব ঘুষ নিয়েছে। আর আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বাদী ও ওসির মাঝের মধ্যস্থতাকারী ছিলাম। আসামী ধরতে বিলম্ব হওয়ার কারনে আমি ওসিকে জবাবদিহি করেছিলাম এবং ফেইসবুক ওসির বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছিলাম বিধায় তার সপ্তাহ খানেকের মধ্যে সে কিছু অপ-সাংবাদিক প্রতিহিংসা পরায়ন সাংবাদিক দিয়ে আমার নামে ওসি মিথ্যা বানোয়াট অভিযোগ এনে বিভিন্ন পত্রপত্রিকা / মিডিয়ায় নিউজ করিয়েছিলো এবং মামলার বাদীকেও ভয় দেখিয়ে উল্টো বানোয়াট জবানবন্দি দিতে বাধ্য করেছিলো। যার পরিপ্রেক্ষিতে সমাজে আমার নামে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করে আমাকে হেনস্তা করেছে মানহানি করেছে। আমি নাকি বাদীর কাছ থেকে পুলিশের কথা বলে আসামী ৭২ ঘন্টার ভিতরে ধরে দিবো বলে ২০ হাজার টাকা আত্মসাৎ করেছি। যেই মিথ্যা নিউজের প্রতিবাদ করতে গেলে আমার বিরুদ্ধে মব সৃষ্টি করে আমাকে বন্দরের রাস্তায় ফেলে বেধম মারধর করে রক্তাক্ত করেছিলো। ঘটনাটা অক্টোবরের প্রথম দিকে ঘটেছিলো। আমি মিথ্যা অপবাদ নিয়ে এবং বিনা দোষে মার খেয়েছি। আর পরবর্তীতে ওসি আমাকে ও অন্য পক্ষকে থানায় ডেকে মিলিয়ে দেয়। যে বিচার আমাকে মানতে তারা আরো বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে এক প্রকার চাঁপ সৃষ্টি করে বিচার মানতে বাধ্য করে। আমার মামলা থানায় নেয়নি এবং কোর্টে মামলা করলে তারাও আমার নামে রেডি করা তিনটা মামলা দিবে বলে ওসি আমাকে হুমকি দেয়। পরে আমাকে কোনো ক্ষতিপুরনও দেয়নি। এমতাবস্থায় আমি মিথ্যা অপবাদ নিয়ে বেঁচে আছি। সমাজে পঁচে গেছি। আমার পেশাগত দায়িত্ব ও জীবনে এখন বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এই মিথ্যা অপবাদ ও বিনা অন্যায়ে মার খেয়ে আমার এখন আর বাঁচতে ইচ্ছে করছে না। আরো বিস্তারিত সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং প্রমানগুলো উপস্থাপন করতে চাই। দয়াকরে বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ।
Evidence Files (0)
No evidence files uploaded for this case file.
Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.