Criminal Officer
← Back to Verified Records
#214697 ✓ Verified & Published
❌ Not Refunded

ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদ

Published Date November 15, 2026

Accountability Demanded

৳10 Lacs

Status: refused

Geographical Location

Dhaka

Country: Bangladesh

Incident Description

রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকার সাধারণ মানুষ ভূমি সেবা নিতে গিয়ে চরম হয়রানি ও আর্থিক শোষণের মুখে পড়ছেন। ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ঘুষখোর মো. রৌশন আহমেদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, নামজারি ও মিস কেস নিষ্পত্তিতে ব্যাপক অনিয়ম এবং বহিরাগত দালাল চক্র পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রচলিত সরকারি আইন ও বিধিমালা উপেক্ষা করে এই দপ্তরটিকে রীতিমতো দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে, যেখানে অবৈধ অর্থ লেনদেন ছাড়া কোনো ফাইলের কাজ এক চুলও এগোয় না।

নামজারিতে চার গুণ ঘুষ দিতে হয়।ভুক্তভোগী সেবাগ্রহীতারা জানান, নামজারির আবেদন নিয়ে কার্যালয়ে এলেই সাধারণ মানুষকে নানা আইনি জটিলতা ও নিয়মকানুনের ভয় দেখিয়ে কার্যত জিম্মি করা হয়। সাধারণ প্রক্রিয়ায় যে কাজ সম্পন্ন হতে সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে যায়, নির্ধারিত ফির বাইরে ঘুষের অঙ্ক চার গুণ বাড়িয়ে দিলে সেই ফাইলের প্রস্তাব মাত্র একদিনেই তৈরি হয় এবং পরদিনই তা মঞ্জুর হয়ে যায়। অনুসন্ধানে জানা গেছে, এসিল্যান্ড মো. রৌশন আহমেদের ব্যক্তিগত একটি বিশেষ বা ‘জাদুর ডায়েরি’র সংকেত ছাড়া এই সার্কেলে কোনো ফাইল নথিভুক্ত বা সচল হয় না। কেবল ওই ডায়েরিতে তালিকাভুক্ত কেস বা ফাইলগুলোর কার্যক্রমই দ্রুতগতিতে এগোয়। অভিযোগ রয়েছে, দাপ্তরিক দায়িত্ব পালনের চেয়ে তিনি এই বিশেষ ডায়েরি এবং ঘুষের অর্থের হিসাব মেলাতেই বেশি সময় ব্যয় করেন। অনিয়মের এই আধিপত্য কবে শেষ হবে, এখন সেটিই স্থানীয়দের প্রধান প্রশ্ন।

২৩ দালালের চক্র ও গোপন বৈঠকের নেপথ্যে: অভিযোগ উঠেছে, এসিল্যান্ড মো. রৌশন আহমেদ দাপ্তরিক শৃঙ্খলা মেনে কার্যালয় পরিচালনার পরিবর্তে ২৩ জন বহিরাগত দালাল ও একটি অসাধু চক্রের মাধ্যমে পুরো ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিস নিয়ন্ত্রণ করছেন। এই সার্কেলে দীর্ঘদিন কর্মরত থাকার সুযোগে পার্শ্ববর্তী আশিয়ান সিটি ও স্বদেশ প্রপার্টিজ এলাকার বিভিন্ন ভূমি জালিয়াতি চক্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অফিস চলাকালীন দরজা-গেট বন্ধ রেখে তিনি বহিরাগতদের নিয়ে গোপন বৈঠক করেন। দপ্তরের সাধারণ তথ্য ও নথিপত্র বাইরে প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি থাকলেও, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্দিষ্ট কিছু ব্রোকার ও কম্পিউটার দোকানের মাধ্যমে নামজারির ফাইল অনায়াসেই অনুমোদন পাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে, দালাল সিন্ডিকেটের মাধ্যমে সংগৃহীত ঘুষের হিসাব এসিল্যান্ড তার ওই ব্যক্তিগত ভাবে রাতে সংরক্ষণ করেন। পাশাপাশি প্রতিটি ফাইলের ঘুষের হার নির্ধারণ, সেকেন্ড অর্ডার ও নম্বর ফেলার বিষয়টি তিনি নিজেই নিয়ন্ত্রণ করেন এবং সার্কেলের অধীনস্থ প্রতিটি নায়েবকে এক প্রকার জিম্মি করে রাখা হয়েছে।

সাবেক সেনা কর্মকর্তার জমি দখল ও গুরুত্বপূর্ণ নথি গায়েব: এই সার্কেলের অনিয়মের সবচেয়ে উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) তাজুল ইসলামের সম্পত্তি সংক্রান্ত একটি ঘটনায়। খিলক্ষেতের ডুমনি এলাকায় অবস্থিত ৮.২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত ‘সামিন ডেইরি ফার্ম’ (দলিল নম্বর ৫৬৩৯, খতিয়ান নং ৫৮১৬; দাগ নম্বর ১০০১৬, ১০০১০, ১০০১৩)-এর মূল্যবান জমি জবরদখল ও আইনি হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে, পলাতক থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতা ও দক্ষিণখানের সাবেক কাউন্সিলর ডিএম শামীমের পক্ষে ‘মিসেস রায়’ নামক এক ব্যক্তি প্রভাব খাটাচ্ছেন। ১০ লক্ষ টাকার গোপন চুক্তির বিনিময়ে অতি দ্রুত একপেশে রায় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মিস কেস নম্বর ২২৩/২৪ এবং ১ জুলাই, ২০২৬-এর রায়কে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্রের যোগসাজশে নানা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। ভুক্তভোগী জমির মালিকরা রিভিউ আবেদনসহ আইনি পদক্ষেপ নিলেও সার্কেল অফিস থেকে চরম অসহযোগিতা ও হয়রানির শিকার হচ্ছেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই সংক্রান্ত মূল খতিয়ান ও গুরুত্বপূর্ণ নথিপত্র মিস কেস দপ্তর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে এবং এসিল্যান্ড নিজ তত্ত্বাবধানে দামি ফাইলগুলো আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

অনুপস্থিতি, প্রভাব বিস্তার ও অভিযুক্তের অবস্থান: সরেজমিনে সার্কেল অফিসে গিয়ে দেখা যায়, প্রায় সময়ই “মিটিং আছে” বা দাপ্তরিক কাজের অজুহাত দেখিয়ে এসিল্যান্ড কার্যালয়ের বাইরে থাকেন, ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ সেবাগ্রহীতারা চরম বিপাকে পড়েন। অনিক নামের এক ভুক্তভোগী ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “বেশিরভাগ সময়ই তিনি অফিসে থাকেন না, বাইরে থাকেন। আমরা গরিব মানুষ, কার কাছে বিচার দেব? তিনিই এই সার্কেলের সবচেয়ে বড় কর্মকর্তা, তার বিচার করবে কে?” অভিযোগ রয়েছে, নিজের এসব অনিয়ম ও অপকর্ম ধামাচাপা দিতে তিনি বিভিন্ন মহলে উচ্চপর্যায়ের নাম ভাঙিয়ে দাপট দেখান। এমনকি কিছু অসাধু ও নামধারী ইউটিউবার এবং সাংবাদিকের একটি চক্র নিয়মিত তার আশপাশে ভিড় জমিয়ে তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে এবং বিনিময়ে অনৈতিক সুবিধা নেয়। এদিকে, উত্থাপিত এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদের বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যম থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

গোয়েন্দা নজরদারি ও বিভাগীয় তদন্তের দাবি: ভূমি প্রশাসন ও সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী, দাপ্তরিক নথি গোপন রাখা, বহিরাগত দালালদের মাধ্যমে অর্থ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহার গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। রাজধানীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজস্ব সার্কেলে মো. রৌশন আহমেদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও ২৩ দালালের সিন্ডিকেট রাজত্ব বন্ধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থার জরুরি হস্তক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। ভূমি খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে দ্রুত নিরপেক্ষ বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হলে দেশের সমগ্র সিস্টেমকে পরিবর্তন করতে হবে তা না হলে এই ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হবে কারন সে নিজেও ঘুষ দিয়েই দায়িত্ব নিয়েছে।

Evidence Files (1)

🖼️ Image Evidence Size: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

Share This Verified Case

Help expose corruption by sharing this record with your network.