#184373
✓ Verified & Published
❌ Not Refunded
ভূমি সেবায় ঘুষ
Published Date
November 16, 2026
Accountability Demanded
৳1 Lacs
Status: refused
Geographical Location
Bagerhat
Country: Bangladesh
Incident Description
বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিস
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও কোনো প্রতিকার পাওয়া যায়নি কারন এই ঘুষখোর দের সিস্টেম সচিব মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। সেই ১৯৭১ সাল থেকে একই নিয়মে চলছে। আবুল বশার
বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসের কানুনগো আবুল বশারের বিরুদ্ধে নামজারি কার্যক্রমে ঘুষ গ্রহণের সত্যতা প্রমাণিত হওয়ার পরও চার মাস পেরিয়ে গেলেও কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তিনি বহাল তবিয়তে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের জবাবদিহি না থাকায় ওই কর্মকর্তা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছেন এবং আগের মতো আজও নামজারির ফাইলপ্রতি মোটা অঙ্কের আর্থিক লেনদেন অব্যাহত রেখেছেন। এহেন পরিস্থিতিতে স্থানীয় সেবাগ্রহীতাদের মাঝে তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে রামপালের এক ভুক্তভোগীর নিকট থেকে কানুনগো মো. আবুল বশার বড় অংকের অর্থ হাতিয়ে নেন, যা অন্য এক ব্যক্তি ভিডিওর মাধ্যমে ক্যামেরাবন্দি করেন। পরবর্তীতে এই ভিডিওটি প্রকাশ্যে আসলে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘুষ লেনদেনের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীর নজরে আসার পর গত ৬ আগস্ট অভিযুক্ত কানুনগো মো. আবুল বশারের বরাবর একটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়। উক্ত নোটিশে উল্লেখ করা হয়, দাপ্তরিক দায়িত্ব পালনের সময় নিজ কার্যালয়ে বসে নামজারি কেসের প্রতিবেদন দেওয়ার বিনিময়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে নগদ অর্থ নেওয়ার বিষয়ে ৩ মিনিট ৫৬ সেকেন্ড ও ৫ মিনিট ২২ সেকেন্ডের দুটি ভিডিওর প্রমাণ সংশ্লিষ্ট দপ্তর হাতে পেয়েছে। ভিডিও ক্লিপের বিষয়ে নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় সরকারি সেবামূলক কাজের বিনিময়ে উৎকোচ গ্রহণের অপরাধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিমোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগে মো. আবুল বশারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে উপজেলা ভূমি অফিস।
পরবর্তীতে গত ১২ আগস্ট সমস্ত তথ্যপ্রমাণসহ অভিযুক্ত কানুনগোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আরেকটি পত্র প্রেরণ করা হয়। ওই চিঠির প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন অভিযুক্ত মো. আবুল বশারের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের অনুরোধ জানিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পত্র প্রেরণ করেন।
কিন্তু দীর্ঘ চার মাস অতিবাহিত হলেও বহুল আলোচিত এই ঘটনায় দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের অভিযোগ, নামজারি সম্পন্ন করতে নির্ধারিত সরকারি ফি ছাড়াও নানা অজুহাতে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এতে সাধারণ মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারের রাজস্ব আহরণও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
একাধিক ভূমি সেবাগ্রহীতা জানান, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন কূটকৌশলে তাদের নিকট থেকে বড় অংকের টাকা আদায় করা হয়ে থাকে। এসব অবৈধ দাবি মেটাতে অসমর্থ হলে আবেদনের কাগজপত্রে নানা ধরনের ত্রুটি ও জটিলতা সৃষ্টি করা হয়। অথচ নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের পর সেই একই আবেদনপত্রের সকল ত্রুটি রাতারাতি নিখুঁত হয়ে যায় বলে তারা অভিযোগ করেন।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী জানান, ঘুষ লেনদেনের এই ঘটনায় অভিযুক্ত কানুনগো আবুল বশারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পূর্বে বাগেরহাট জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখিতপত্র পাঠিয়েছেন। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় বিভাগীয় কমিশনারের দপ্তরে মামলা দায়েরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠি দিয়েছেন। এরপর এই বিষয়ে বর্তমানে তার কাছে নতুন কোনো আপডেট তথ্য নেই।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.