Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#124809 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

খাদ‍্য অধিদপ্তরের সাবেক পরিচালক

প্রকাশের তারিখ November 12, 2026

দাবিকৃত

৳৫১ কোটি টাকা

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

ফরিদপুর

দেশ: Bangladesh

Incident Description

খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক সুকুমার রায়ের নামে সোনালী ব্যাংকে অন্তত ৫১ কোটি টাকা জমা রয়েছে। তার শেষ মাসিক বেতন ছিল প্রায় ৯০ হাজার টাকা, অথচ সারাজীবনের আয় মাত্র ২ কোটি টাকার মতো। স্ত্রী বনশ্রী বসুর নামে সাড়ে ২৫ কোটি টাকার এফডিআর, নিজের নামে ১ কোটি ২২ লাখ টাকার সঞ্চয়পত্র ও ফরিদপুরে আড়াইশ শতক জমি রয়েছে। ওএমএসে অনিয়মের অভিযোগও আছে। এগুলো সব জনগণের সম্পদ। এই ঘুষখোরের সকল অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক সুকুমার বাবুর সোনালী ব্যাংকে একাউন্টে ৫১ কোটি টাকা,স্ত্রী বনশ্রী বসুর নামে ২৫ কোটি টাকার এফডিআর,পরিচালক সাহেবের নামে আরো ১ কোটি ২২লক্ষ টাকার সঞ্চয়পত্র শুধুই নয়,ফরিদপুরে ২ একর ৫০ শতক জমির মালিক ।

সরকারি চাকরির নির্দিষ্ট বেতনের টাকায় মাসের হিসাব মেলাতেই যেখানে মধ্যবিত্তের ঘা'ম ঝরে, সেখানে কেউ কেউ পেয়ে যান জা"দুকরী আলাদিনের চে'রাগ! সম্প্রতি খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক সুকুমার রায়ের অ√নৈ/তিক সম্পদের যে চিত্র সামনে এসেছে, তা যেন রূপকথাকেও হার মানায়।

কৃষক পরিবার থেকে উঠে আসা এই কর্মকর্তার অবসরের সময় বেতন-ভাতা ছিল মাত্র ৯০ হাজার টাকা। অথচ, আশ্চর্য হলেও সত্য—তার শুধু ব্যাংক হিসাবেই জমা রয়েছে অন্তত ৫০ কোটি টাকা! রাজধানীর পুরানা পল্টন, টয়েনবি সার্কুলার রোডের মামুন ম্যানশন এবং ফরিদপুরের ঝিলটুলীতে রয়েছে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট। অথচ আয়কর নথিতে এসবের বিন্দুমাত্র উল্লেখ নেই!

৯০ হাজার বেতনের খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক সুকুমার রায়ের ৫১ কোটি টাকার আমানত সোনালী ব্যাংকে

সরকারের তৃতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে খাদ্য অধিদপ্তরের পরিচালক থাকাকালে সুকুমার রায়ের মাসিক বেতন ছিল সবমিলিয়ে প্রায় ৯০ হাজার টাকা। ২০১৭ সালে অবসর নেওয়ার পর তিনি পেনশন হিসেবে এককালীন প্রায় ৮০ লাখ টাকা পান। একটি অনুসন্ধানে উঠে এসেছে, সারাজীবনের বেতন-ভাতা ও পেনশন মিলিয়ে সর্বোচ্চ ২ কোটি টাকা আয় করা সম্ভব হলেও শুধু সোনালী ব্যাংকেই তার নামে রয়েছে ৫১ কোটি টাকার আমানত।

অনুসন্ধানে আরও মিলেছে, নিজের নামে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকার সঞ্চয়পত্র ও কমপক্ষে ৩০০ শতাংশ জমি কিনেছেন তিনি — এর মধ্যে বোয়ালমারীর রামদিয়া মৌজায় ২২০ শতাংশ ও ৩০ শতাংশের দুটি প্লট। ঢাকার পল্টন এলাকায় একটি ফ্ল্যাট এবং ফরিদপুর সদরে আরেকটি ফ্ল্যাটের তথ্যও পাওয়া গেছে। গৃহিণী স্ত্রী বনশ্রী বোসের নামে সোনালী ব্যাংকে রয়েছে ২৫ কোটি ৫০ লাখ টাকার আমানত, আর ছেলে সৌমেন রায়ের ব্যাংক হিসাবে মায়ের কাছ থেকে ৪০ লাখ টাকা গেছে বলে জানা গেছে।

খাদ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তার দাবি, পরিচালক থাকাকালে খোলা বাজার বিক্রয় (ওএমএস) কার্যক্রমের দায়িত্বে থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব অবৈধ সম্পদ অর্জন করেন সুকুমার রায়। এত টাকা ও জমির কোনো বৈধ উৎস বা ব্যাখ্যা নেই, আয়কর নথিতেও এসব সম্পদের উল্লেখ নেই। অভিযোগগুলো অনুসন্ধানের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (0)

No evidence files uploaded for this case file.

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।