#120018
✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি
প্রকাশের তারিখ
November 14, 2026
দাবিকৃত
৳০
অবস্থা: refused
ভৌগোলিক অবস্থান
নারায়ণগঞ্জ
দেশ: Bangladesh
Incident Description
মোবাইল চুরির অপবাদে ঘুমন্ত কিশোরীর শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানল আফরিন!
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১৩ বছরের কিশোরী আফরিন আক্তারের ওপর যে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছিল, তার পরিণতি হলো মৃত্যু।
গত ২৫ সেপ্টেম্বরের ঘটনা। পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। দুপুরে নিজের ঘরে ঘুমিয়ে ছিল আফরিন। অভিযোগ, এ সময় তার মামি সোনিয়া আক্তার ঘরে ঢুকে তার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
পারিবারিক বিরোধ, জমিজমা নিয়ে দ্বন্দ্ব এবং একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল বলে জানিয়েছেন আফরিনের মা রওশন আরা। তাঁর অভিযোগ, এসব বিরোধের জেরেই মেয়ের ওপর এমন নির্মম নির্যাতন চালানো হয়।
আফরিনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রায় এক মাস চিকিৎসা চলে। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মারা যায় ছোট্ট মেয়েটি।
ঘটনার পর আফরিনের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। আফরিনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
একটি মুঠোফোন হারানো কিংবা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ১৩ বছরের একটি শিশুর শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ কতটা ভয়ংকর! ৪৯ দিন যন্ত্রণার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বাঁচতে পারল না আফরিন।
এই শিশুটির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পারিবারিক বিরোধের শিকার হয়ে আর কোনো শিশুকে যেন এমন নির্মম পরিণতির মুখোমুখি হতে না হয়।

Case Rating & Community Feedback
Rate this case or leave a comment. Login required to participate.
★
0
(0 ratings)
Comments
No comments yet. Be the first to comment.